1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

শ্রমিকদের শনিবার থেকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে শ্রমিক পরিচয়ে কেউ শিল্পকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ

জার্নাল ডেস্ক


শ্রমিকদের শনিবার থেকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে শ্রমিক পরিচয়ে কেউ শিল্পকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে মজুরি নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন শিল্পকারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ফিরে আসুক, এটাই সরকারের প্রত্যাশা।

শ্রমমন্ত্রী বলেন, শনিবার থেকে দেশের সব কলকারখানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চালু হোক, এটাই সরকারের প্রত্যাশা। শিল্পকারখানা বন্ধ হয়ে গেলে শ্রমিক, মালিক এবং সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই কোনো ধরনের ষড়যন্ত্র বা বিশৃঙ্খলার কারণে শিল্পের উৎপাদন ব্যাহত হওয়া কাম্য নয়।

শ্রমিক পরিচয়ে কেউ ইচ্ছাকৃতভাবে শিল্পকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের চিহ্নিত করে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, আপনারা তাদের আইডেন্টিফাই করে দেন, মানুষই তাদের প্রতিহত করবে। কিছুক্ষণ আগে দেখলেন না, এরা শ্রমিকও না, শ্রমিক নেতাও না। শ্রমিকদের কথা বলে যারা এসব করছে, তাদের বিষয়টি বুঝতে পারছেন। আমার মনে হয়, তাদের বিরুদ্ধে ২৪ জুলাই যেভাবে বিপ্লব হয়েছে, দেশ রক্ষার স্বার্থে তাদের বিরুদ্ধেও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

শ্রমিকদের বিভিন্ন দাবি ও অসন্তোষকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, শ্রমিকদের কথা বলার অধিকার রয়েছে। একই সঙ্গে তাদের কথা শোনার দায়িত্বও সরকারের। আলোচনার মাধ্যমে যেকোনও সমস্যার সমাধান করা উচিত। সরকারের সামর্থ্য অনুযায়ী শ্রমিকদের ন্যায্য দাবি পূরণের চেষ্টা অব্যাহত থাকবে।

মজুরি নির্ধারণের প্রক্রিয়া প্রসঙ্গে শ্রমমন্ত্রী বলেন, শুরু থেকেই শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা এ প্রক্রিয়ায় সহযোগিতা করেছেন। বিষয়টি নিয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা হয়েছে। সরকার কোনও পক্ষের হয়ে হস্তক্ষেপ করেনি; বরং নিরপেক্ষ অবস্থান থেকে সমাধানে পৌঁছানোর চেষ্টা করেছে। এ জন্য নিম্নতম মজুরি বোর্ডের সদস্যসহ শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের ধন্যবাদ জানান তিনি।

শ্রমিকদের আয় বাড়ানোর সঙ্গে উৎপাদনশীলতার সম্পর্ক তুলে ধরে মন্ত্রী বলেন, শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয়ও বাড়বে। এতে শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। শিল্পের অগ্রগতি এবং শ্রমিকদের স্বার্থ–দুটিই রক্ষা করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলার কারণে কলকারখানা বন্ধ হয়ে যাক, তা সরকার চায় না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শুরু থেকেই শ্রমিক ও মালিকপক্ষের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর জন্য উৎসাহ দিয়েছেন। শেষ পর্যন্ত নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে নিরপেক্ষভাবে সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন মাহমুদ, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ জার্নাল/সিএম
 

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews