1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

ট্রাম্পের নতুন শুল্কের লক্ষ্য বৈশ্বিক বাণিজ্যকে চীনের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



ট্রাম্পের নতুন শুল্কের লক্ষ্য বৈশ্বিক বাণিজ্যকে চীনের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা

আন্তর্জাতিক ডেস্ক


যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্ক বৃদ্ধি বেইজিংয়ের সাথে বাণিজ্য উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। এর মাধ্যমে বৈশ্বিক বাণিজ্য নতুনভাবে সাজানোর চেষ্টায় ওয়াশিংটন চীনকে মূল লক্ষ্যবস্তু বানাচ্ছে। অন্য দেশগুলোর ওপর চাপ দিয়ে 'বিশ্বের কারখানা'হিসেবে পরিচিত চীনকে চাপে ফেলাই এর উদ্দেশ্য।

নতুন এসব শুল্ক চীনের সাথে হওয়া একটি বাণিজ্য যুদ্ধবিরতির সীমার মধ্যেই রাখা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সুযোগ হাতে রেখেছে। আগামী মাসে মিয়ামিতে দুই নেতার বছরের চতুর্থ শীর্ষ সম্মেলন এবং ১০ জানুয়ারি বাণিজ্য চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এই পদক্ষেপ পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

ক্যাপিটাল ইকোনমিকসের প্রধান এশিয়া অর্থনীতিবিদ মার্ক উইলিয়ামস বলেন, 'বাণিজ্যযুদ্ধ যদি আবার শুরু হয়, তবে সাম্প্রতিক এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে কিছু রসদ জোগাবে।'

তিনি আরও বলেন, 'তৃতীয় দেশসংক্রান্ত প্রতিবেদনে চীনের ওপর এই জোর দেওয়াটা দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের শুরুর দিকের সেই প্রচেষ্টারই প্রতিধ্বনি। তখন অর্থনৈতিক প্রভাব কাজে লাগিয়ে অন্য দেশগুলোকে বাণিজ্য সুরক্ষা জোরদার করতে এবং চীন থেকে সরে আসতে চাপ দেওয়া হয়েছিল।'

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, প্রেসিডেন্টের প্রথম মেয়াদের ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি চীনের ওপর আরও ২০ শতাংশ শুল্ক বাড়ানোর পরিকল্পনা তারা করেছিল। এটি দুই নেতার যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত একটি সীমা। এই সীমা ভাঙলে দ্বিতীয় মেয়াদের শুল্ক ৪০ শতাংশে পৌঁছাতে পারে।

ট্রাম্পের সাম্প্রতিক শুল্কের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যায্য শিল্পচর্চার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তবে তারা পাল্টা ব্যবস্থা নেওয়ার কোনো হুমকি দেয়নি।

বিশ্বজুড়ে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা খতিয়ে দেখতে আট মাসের একটি তদন্ত চালানো হয়। সেই তদন্তের পরই এই নতুন শুল্ক বসানো হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশসহ যেসব অর্থনীতির সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি আছে বা আলোচনা চলছে, তাদের সবার ওপরই ওয়াশিংটন একই রকম চাপ দিচ্ছে।

তবে এখানে চীন বিশেষভাবে আলাদা। কারণ টানা দ্বিতীয় বছরের মতো ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি বাণিজ্য উদ্বৃত্ত অর্জনের পথে রয়েছে বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী এই দেশটি। চীন থেকে আমদানি ও বিনিয়োগ ঠেকাতে অংশীদার দেশগুলো যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না বলে সমালোচনা করছে যুক্তরাষ্ট্র।

উদাহরণ হিসেবে বলা যায়, ভিয়েতনাম নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির প্রতিবেদনে চীনের নাম ২৫০ বারের বেশি এসেছে। আর ইউরোপীয় ইউনিয়ন সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদনে তা ৩০০ বারেরও বেশি উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক কি আবারও অবনতির দিকে যাবে?

২০২৫ সালের এপ্রিলে ট্রাম্পের আরোপ করা 'লিবারেশন ডে'শুল্ক সুপ্রিম কোর্টে অবৈধ ঘোষিত হওয়ার পর বিশ্ব বাণিজ্য নতুনভাবে সাজাতে এটি তাঁর দ্বিতীয় প্রচেষ্টা।

সে সময় কার্যত সব বাণিজ্য অংশীদারের ওপর শুল্ক বাড়ানো হলেও একমাত্র চীনই পূর্ণ শক্তি দিয়ে এর পাল্টা জবাব দিয়েছিল।

পাল্টাপাল্টি শুল্ক স্বল্প সময়ের জন্য তিন অঙ্কের ঘরে পৌঁছে গিয়েছিল। পাশাপাশি বিরল খনিজ পরিশোধনে নিজেদের একচ্ছত্র আধিপত্য কাজে লাগিয়ে রপ্তানি নিয়ন্ত্রণের মাধ্যমে গাড়ি শিল্প থেকে শুরু করে প্রতিরক্ষা খাত পর্যন্ত বিশ্বজুড়ে বিভিন্ন শিল্পকারখানা অচল করে দেওয়ার সক্ষমতা দেখিয়েছিল চীন।

পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ সম্মেলনগুলো দুই দেশের সম্পর্কে কিছুটা স্থিতিশীলতা ফিরিয়ে আনে।

চলতি মাসে ট্রাম্পকে চীনের উষ্ণ অভ্যর্থনা দেখে মনে হচ্ছে, ২০২৫ সালের মতো চরম উত্তেজনার পরিস্থিতি এখনই তৈরি হচ্ছে না। ওই সফরে প্রথা ভেঙে শি জিনপিং বিমানবন্দরে ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানান। নৃত্যশিল্পী ও রাইফেলধারী সেনাদের উপস্থিতিতে আয়োজিত সেই অনুষ্ঠানটি ছিল ঠিক যেমনটা মার্কিন প্রেসিডেন্ট পছন্দ করেন।

চলতি সপ্তাহে বেইজিং যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে। অন্যদিকে চায়না সাউদার্ন এয়ারলাইনস জানিয়েছে, তাদের সহযোগী প্রতিষ্ঠান শিয়ামেন এয়ারলাইনস ৫০টি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে। এসব পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে যে বাণিজ্য যুদ্ধবিরতি এখনো টিকে আছে।

আরও শুল্ক বাড়ানোর সুযোগ যুক্তরাষ্ট্রের হাতে বাড়তি দর-কষাকষির ক্ষমতা রাখলেও, শুল্কের কারণে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা নিয়ে ওয়াশিংটন সতর্ক থাকবে। চলতি মাসে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে বড় পরাজয় উপহার দিয়েছেন। ভোটারদের সেই ক্ষোভের প্রধান কারণ ছিল জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের চেন বো বলেন, 'চীন অবশ্যই যুক্তরাষ্ট্রের সাথে আরেকটি বাণিজ্যযুদ্ধে জড়াতে চায় না, আর যুক্তরাষ্ট্রও সম্ভবত তা চায় না।'

বিশ্ববিদ্যালয়টির ইস্ট এশিয়ান ইনস্টিটিউটের এই জ্যেষ্ঠ গবেষণা ফেলো আরও বলেন, 'উভয় পক্ষই একটি চুক্তিতে পৌঁছাতে চায়।'

চীন ও অন্যান্য বাণিজ্য অংশীদারদের মধ্যে কি আরও উত্তেজনা বাড়বে?

'লিবারেশন ডে'-র পর যেমনটি দেখা গিয়েছিল, ওয়াশিংটন যখন চীনের ওপর শুল্ক বাড়ায়, সাম্প্রতিক পদক্ষেপে যা প্রায় ৭ দশমিক ৫ শতাংশ পয়েন্ট বেড়েছে—তখন বেইজিংয়ের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমে আসে। তবে এর ফলে চীনের সাথে অন্যান্য দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে যায়।

এতে করে বিভিন্ন দেশের সরকারের ওপর নিজেদের দেশীয় শিল্প ও কর্মসংস্থান রক্ষার চাপ তৈরি হয়। কারণ চীনের অর্থনীতি বিশ্ববাজারে যতটা পণ্য কিনে চাহিদা তৈরি করে, তার চেয়ে অনেক বেশি পণ্য সরবরাহ করে থাকে।

বেইজিংয়ের সমালোচকেরা বলছেন, চীনের অভ্যন্তরীণ ভোগব্যয়ের দুর্বলতা এবং রপ্তানির ওপর বাড়তি নির্ভরতার অর্থ হলো, দেশটি অন্য দেশগুলোর ক্ষতির বিনিময়ে নিজের অর্থনীতি বড় করছে।

ম্যাককোয়ারি ক্যাপিটালের বৈশ্বিক কৌশলবিদ ভিক্টর শ্বেটস বলেন, 'যুক্তরাষ্ট্রের অস্থির বাণিজ্য নীতির ধাক্কার চেয়েও নিজস্ব অর্থনীতি পুনর্গঠনে চীনের ব্যর্থতাই বাণিজ্য উত্তেজনার আরও বড় কারণ হয়ে দাঁড়াবে।'

তিনি জানান, বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন চীনের এই বাণিজ্য ভারসাম্যহীনতার ধাক্কা সবচেয়ে বেশি সামলাচ্ছে, তবে অন্য সবার ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হওয়া অনিবার্য।

তিনি আরও বলেন, 'তাই আমরা ধারণা করছি শুল্ক এবং অশুল্ক—উভয় ধরনের বিধিনিষেধই বহুগুণে বাড়বে।'

চলতি বছর ইউরোপীয় ইউনিয়নে কিছু চীনা গাড়ি আমদানির ক্ষেত্রে কোটা মেনে নিতে বেইজিংকে রাজি করিয়েছে ব্রাসেলস। এখন তারা আরও বাণিজ্য পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে।

গবেষণা পরামর্শক প্রতিষ্ঠান প্লেনামের অংশীদার বো ঝেংইউয়ান বলেন, ইউরোপীয় ইউনিয়নের ওই চুক্তি প্রমাণ করে যে চীন সব সময় সব ক্ষেত্রে বাণিজ্যে কঠোর অবস্থান ধরে রাখতে পারবে না। সামনে এ ধরনের আরও সমঝোতার সম্ভাবনা রয়েছে।

বাণিজ্যিক কেন্দ্র সাংহাইভিত্তিক বিশ্লেষক বো বলেন, 'বাণিজ্যের ক্ষেত্রে চীন সব সময় নিজের ইচ্ছামতো চলতে পারেনি।' অংশীদারদের সাথে একটি মাঝামাঝি সমঝোতায় পৌঁছাতে বেইজিংকে 'এখনো আরও ছাড় দিতে হবে' বলেও তিনি উল্লেখ করেন।

 

বাংলাদেশ জার্নাল/জেডএইচ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews