1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Football gossip: Haaland, Musiala, Araujo, Alvarez, Rudiger, Owusu ভাটারা থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২ সীতাকুণ্ডে বিএম ডিপোতে ট্রেইলারের চাপায় প্রাণ গেল কর্মচারীর সেই বিয়েতে প্লেটের বদলে গ্লাস, কার্টনে ভরে খাবার নিয়ে গেলেন অতিথিরা Iranian monarchists disrupt Paris event, highlighting bitter diaspora divide প্রায় ১০ হাজার মানুষকে বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হচ্ছি: প্রধানমন্ত্রী পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি দিলেন থালাপতি বিজয় কাশ্মীরের প্রথম কেবল-স্টেড রেলসেতু পেরোলো বন্দে ভারত সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী অভিনয়, ডিজে ও আন্তর্জাতিক সিরিজ—নতুন পরিচয়ে ব্যস্ত সানি লিওন

সীতাকুণ্ডে বিএম ডিপোতে ট্রেইলারের চাপায় প্রাণ গেল কর্মচারীর

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় শহিদুল আজম চৌধুরী (৫৫) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে ডিপোর ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল আজম চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনগরী এলাকার বাসিন্দা। তিনি মৃত মফজল আহমদ চৌধুরী ও লুৎফুন্নেসার ছেলে। বিএম কনটেইনার ডিপোতে স্কেল এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ডিপোর ভেতরে ট্রেইলারের চাপায় গুরুতর আহত হন শহিদুল আজম। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, বিকাল সাড়ে ৫টার দিকে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, “ডিপোর ভেতরে ফোনে কথা বলতে বলতে হাঁটার সময় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি বিএম ডিপোতে কর্মরত ছিলেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে দুর্ঘটনার বিষয়ে বিএম কনটেইনার ডিপোর অপারেশন ম্যানেজার মোহাম্মদ ফেরদৌসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত অবগত নন। তবে ডিপোতে একটি দুর্ঘটনার খবর শুনেছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০২২ সালের ৪ জুন রাতে সীতাকুণ্ডের এই বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৫১ জন নিহত হন। তাদের মধ্যে ১৩ জন ছিলেন ফায়ার সার্ভিসের কর্মী।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews