1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

‘গোপালগঞ্জের সবাইকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক’

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


গোপালগঞ্জের কিছু দুর্বৃত্তের কর্মকাণ্ডের জন্য পুরো জেলার মানুষকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি অবিলম্বে গোপালগঞ্জের সব নাগরিক সুবিধা পুনরায় চালু করার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘গোপালগঞ্জে কিছু দুর্বৃত্ত অবশ্যই রয়েছে। নৈরাজ্য ঠেকাতে আইন মোতাবেক এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। কিন্তু এজন্য গোপালগঞ্জের সকল মানুষকে শাস্তি দেওয়া (কালেকটিভ পানিশমেন্ট) অমানবিক ও বিপজ্জনক চিন্তা। গোপালগঞ্জে তাই অবিলম্বে সকল নাগরিক সুবিধা পুনরায় চালু করতে হবে।’

তিনি আরও লেখেন, শেখ হাসিনার আমলে কিছু অঞ্চলের মানুষ নানাভাবে কালেকটিভ পানিশমেন্টের শিকার হয়েছিলেন। একই ধরনের কাজ যেন এখন আর না করা হয়।

আসিফ নজরুল বলেন, ‘কোনো অবস্থাতেই আমরা যেন শেখ হাসিনার কোনো ভয়াবহ চিন্তার অনুসারী হয়ে না উঠি।’



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews