1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

অক্ষয় কুমারের ছেলের ছবি ভাইরাল, রাজেশ খান্নার সঙ্গে মিল খুঁজছেন ভক্তরা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী টুইঙ্কল খান্নার ছেলে আরব ভাটিয়ার নতুন লুক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। কালো ভেলভেটের জ্যাকেট, স্টাইলিশ গোঁফ আর চুলের সাজে তাঁকে দেখে প্রয়াত নানা কিংবদন্তি অভিনেতা রাজেশ খান্নার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন অনেক ভক্ত।

জয়পুরের ৩০০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আরব। সেখানে তাঁর পরনে ছিল ডিজাইনার রোহিত বালের তৈরি কালো ভেলভেটের ব্যান্ডগালা জ্যাকেট। জ্যাকেটটিতে সোনালি সুতার কারুকাজের পাশাপাশি বুকে ছিল রঙিন ময়ূরের নকশা।

ফ্যাশন স্টাইলিস্ট রাহুল বিজয় অনুষ্ঠানের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। ছবিগুলো ছড়িয়ে পড়ার পর আরবের পোশাক ও সাজ নিয়ে প্রশংসা শুরু হয়। বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডেও ছবিতে মন্তব্য করে তাঁর ভালো লাগার কথা জানান।

তবে ভক্তদের আলোচনায় সবচেয়ে বেশি এসেছে আরবের সঙ্গে তাঁর নানা রাজেশ খান্নার চেহারার মিল। কেউ কেউ তাঁকে রাজেশ খান্নার নতুন সংস্করণ বলেও মন্তব্য করেছেন।

অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার বড় ছেলে আরব সাধারণত প্রচারের আলো থেকে দূরে থাকেন। অভিনয়ের চেয়ে ফ্যাশন ও পোশাকের নকশার প্রতি তাঁর আগ্রহ বেশি বলে জানিয়েছেন অক্ষয় কুমার।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews