1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

মিয়ানমারের স্কুলে সেনাবাহিনীর হামলা, শিশুসহ নিহত ৩০

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



মিয়ানমারের স্কুলে সেনাবাহিনীর হামলা, শিশুসহ নিহত ৩০

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলে বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি গ্রামের স্কুলে সেনাবাহিনীর বিমান হামলায় এক শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন স্কুলছাত্রও রয়েছে।

আন্তর্জাতিক

জার্নাল ডেস্ক


মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলে বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি গ্রামের স্কুলে সেনাবাহিনীর বিমান হামলায় এক শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন স্কুলছাত্রও রয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় এক প্রত্যক্ষদর্শী ও বিরোধী জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ঐতিহাসিক এক সপ্তাহ পর এই হামলা চালানো হলো।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ৩টার দিকে সিনবাউংওয়ে টাউনশিপের একটি স্কুল ও মঠ প্রাঙ্গণে হামলা চালানো হয়। সেখানে তখন একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। যৌথ বিবৃতিতে এ দাবি করেছে এনইউজি ও বিরোধী শক্তির সঙ্গে জোটবদ্ধ বিদ্রোহী স্থানীয় কর্তৃপক্ষ অন্তর্বর্তীকালীন মাগওয়ে ফেডারেল ইউনিট সরকার।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলায় আকাশ থেকে নিক্ষেপযোগ্য ৫০০ পাউন্ড ওজনের চারটি বোমা, ১২টি কামানের গোলা এবং সাতটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়।

এনইউজির মুখপাত্র নে ফোন লাট ও স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, বিমান ও গোলন্দাজ হামলায় নারী, শিশুসহ ২০ জনের বেশি বেসামরিক নাগরিক এবং নয়জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন।

স্থানীয় ওই প্রত্যক্ষদর্শী বলেন, বোমা হামলার সময় এলাকায় কোনো সংঘর্ষ চলছিল না। বিদ্রোহী যোদ্ধারা কেবল মাঝেমধ্যে গ্রামটির ভেতর দিয়ে যাতায়াত করতেন।

টেলিগ্রামের সামরিকপন্থি চ্যানেলগুলো দাবি করেছে, বিদ্রোহী বাহিনীর একটি সমাবর্তন অনুষ্ঠান ও সমাবেশকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছিল। তবে শনিবার (২৮ নভেম্বর) বিকেল পর্যন্ত মিয়ানমারের সেনাবাহিনী এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

রয়টার্স মন্তব্য জানতে চাইলেও সামরিক-সমর্থিত মিয়ানমার সরকার তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের অক্টোবরের শেষ পর্যন্ত সামরিক বাহিনী ৬ হাজার ৬৫৩টি পৃথক ঘটনায় ১৫ হাজার ৩২৭টি বিমান হামলা চালিয়েছে বলে এনইউজির সংরক্ষিত নথি থেকে জানা গেছে। এসব হামলায় ৬ হাজার ৪৬৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া ৫৬২টি স্কুল ও ৮৪৮টি ধর্মীয় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ জার্নাল/সিএম
 

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews