1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

নতুন মজুরি ঘোষণার পর স্বাভাবিক পোশাক কারখানার উৎপাদন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


তৈরি পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার পর দেশের অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হয়েছে। শ্রমিকেরা কাজে ফেরায় আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জসহ প্রধান শিল্পাঞ্চলগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার (২৮ নভেম্বর) দেশের অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। কারখানাগুলোতে নিয়মিত উৎপাদন কার্যক্রমও চলছে।

শনিবার এ তথ্য জানান শিল্প পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ড. ইসরাইল হাওলাদার। তিনি বলেন, দেশের শিল্পাঞ্চলগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গাজীপুরের বাংলাবাজার ও শ্রীপুরের মাস্টারবাড়ি এলাকার কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে সামগ্রিকভাবে গাজীপুরসহ অন্যান্য শিল্পাঞ্চলের পরিস্থিতির উন্নতি হয়েছে।

ইসরাইল হাওলাদার বলেন, আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি বেশ কয়েক দিন ধরেই ভালো। গাজীপুরে গত কয়েক দিন কিছুটা সমস্যা থাকলেও শনিবার পরিস্থিতির উন্নতি হয়েছে। নারায়ণগঞ্জসহ অন্যান্য শিল্পাঞ্চলেও তেমন কোনো সমস্যা নেই। সব মিলিয়ে দেশের পোশাক কারখানাগুলোতে স্বাভাবিকভাবে কাজ চলছে।

দেশে প্রায় ১০ হাজার পোশাক কারখানা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এত বিপুলসংখ্যক কারখানার মধ্যে দু-চারটি বা কয়েকটিতে বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষ কিংবা ছুটির ঘটনা ঘটতে পারে। বেতন পরিশোধে বিলম্ব বা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বছরের বিভিন্ন সময়ে এমন পরিস্থিতি তৈরি হয়। তবে কয়েকটি কারখানার বিচ্ছিন্ন ঘটনাকে সামগ্রিক শিল্প পরিস্থিতির প্রতিফলন হিসেবে দেখার সুযোগ নেই।

নতুন মজুরি কাঠামো

গত ১ নভেম্বর পোশাকশিল্পের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করা হয়। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এরপর সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে ২০ দিনের মধ্যে চারটি সভায় নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হয়।

গত ২৫ নভেম্বর ভোরে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী নতুন মজুরি কাঠামো ঘোষণা করেন। এতে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ সর্বনিম্ন গ্রেডে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ।

নতুন কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডের সিনিয়র অপারেটরদের মাসিক মোট মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এ গ্রেডে বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা বা প্রায় ৪৩ শতাংশ।

দ্বিতীয় গ্রেডের অপারেটরদের মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা বা প্রায় ৪০ শতাংশ। তৃতীয় গ্রেডের জুনিয়র অপারেটরদের মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা করা হয়েছে। এ গ্রেডে বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা বা প্রায় ৪২ শতাংশ।

চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। ডিসেম্বর মাসের বেতন জানুয়ারিতে পরিশোধের সময় শ্রমিকেরা নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews