ইয়েমেনের উপকূল থেকে আমিরাতের জাহাজ ছিনতাই
ইয়েমেনের উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের একটি বাণিজ্যিক জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে ইয়েমেনে বসবাসরত সোমালি জনগোষ্ঠীর মধ্যে লুকিয়ে ছিলেন তারা।
আন্তর্জাতিক
জার্নাল ডেস্ক
ইয়েমেনের উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের একটি বাণিজ্যিক জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে ইয়েমেনে বসবাসরত সোমালি জনগোষ্ঠীর মধ্যে লুকিয়ে ছিলেন তারা।
শনিবার (২৮ নভেম্বর) আমিরাতের নিরাপত্তা কর্মকর্তারা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ইয়েমেনের বালহাফ উপকূল থেকে ১২০ কিলোমিটার দূরে একটি পণ্যবাহী জাহাজে অস্ত্রধারীরা উঠে পড়েছে।
সোমালিয়ার পুন্টল্যান্ড রাজ্যের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ছিনতাই হওয়া জাহাজটির নাম এমভি মার্সা ভির্গো। এর মালিক মার্সা ওশেন শিপিং নামের আমিরাতভিত্তিক একটি প্রতিষ্ঠান। জাহাজটি পানামার পতাকা নিয়ে চলাচল করছিল।
কর্মকর্তাদের ভাষ্য, ছয় জলদস্যু সোমালিয়ার পুন্টল্যান্ড থেকে একটি মাছ ধরার নৌকায় করে ইয়েমেনের এডেন উপসাগরে আসে। এরপর তারা জাহাজটিতে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়।
একজন কর্মকর্তা জানান, হামলা চালানোর জন্য জলদস্যুরা স্থানীয় সোমালিদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করেছিলেন। ইয়েমেনের ভূখণ্ড থেকে পরিচালিত সোমালি জলদস্যুদের এটিই প্রথম হামলা।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এমভি মার্সা ভির্গোতে ১৯ জন নাবিক ছিলেন। তারা সবাই জাহাজের একটি নিরাপদ কক্ষে আশ্রয় নিয়েছেন।
গত জুলাই থেকে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে বিরোধ শুরু হয়েছে। এরপর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে এর আগেও এ অঞ্চল জলদস্যুদের তৎপরতার কারণে ঝুঁকিপূর্ণ ছিল।
আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতায় একসময় ওই অঞ্চলে জলদস্যুদের তৎপরতা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। তবে সৌদি আরব ও হুতিদের বিরোধের কারণে পরিস্থিতি আবারও অনিরাপদ হয়ে উঠেছে। এর মধ্যেই আমিরাতের বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটল।
বাংলাদেশ জার্নাল/সিএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

