1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

ভিডিও গেম খেলার ধরনেই মনের অবস্থা বুঝবে প্রযুক্তি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


মানুষের মন ভালো নাকি খারাপ, তা বোঝার জন্য এখন আর শুধু মুখের কথা বা আচরণের ওপর নির্ভর করতে হবে না। চোখের মণির নড়াচড়া, হাঁটার গতি, শরীরের ভঙ্গি, হৃদস্পন্দন এমনকি ভিডিও গেম খেলার ধরন বিশ্লেষণ করেও মানসিক অবস্থার ধারণা পাওয়ার প্রযুক্তি তৈরি করছেন জাপানের একদল গবেষক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বিভিন্ন শারীরিক সংকেত বিশ্লেষণের মাধ্যমে ব্যক্তির মানসিক সুস্থতা পরিমাপের এই উদ্যোগ ভবিষ্যতে মানসিক স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

মানুষের মস্তিষ্কে ইতিবাচক ও নেতিবাচক অনুভূতির সময় ভিন্ন ধরনের সংকেত তৈরি হয়। এসব সংকেত বিশ্লেষণ করে ব্যক্তির মানসিক প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করছেন জাপানের ন্যাশনাল ইনস্টিটিউটস ফর কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড টেকনোলজির (কিউএসটি) গবেষকেরা। তাঁদের গবেষণার একটি অংশের নাম ‘মায়েমুকি’। জাপানি শব্দটির অর্থ সামনের দিকে তাকানো বা ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়া।

জাপানের চিবা শহরে অবস্থিত গবেষণাকেন্দ্রটিতে পরীক্ষামূলকভাবে মানুষের মস্তিষ্কের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। এ জন্য গবেষণায় অংশগ্রহণকারীদের এমআরআই স্ক্যানারের ভেতরে রেখে বিভিন্ন ধরনের ছবি দেখানো হয়। কিছু ছবিতে থাকে শিশু প্রাণী কিংবা সূর্যাস্তের মতো ইতিবাচক দৃশ্য। অন্য ছবিতে থাকে সহিংসতা বা বিষণ্নতার মতো নেতিবাচক বিষয়।

এসব ছবি দেখার সময় মস্তিষ্কে কী ধরনের কার্যক্রম তৈরি হচ্ছে, তা বিশ্লেষণ করেন গবেষকেরা। পরে মেশিন লার্নিং প্রযুক্তির সাহায্যে সেই তথ্য থেকে ব্যক্তির মানসিক প্রতিক্রিয়া ও কিছু মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য অনুমান করার চেষ্টা করা হয়।

গবেষকদের লক্ষ্য শুধু মানুষের মন ভালো না খারাপ, তা নির্ধারণ করা নয়। বরং প্রতিকূল পরিস্থিতিতেও একজন মানুষ কীভাবে মানসিকভাবে সামলে ওঠেন, কীভাবে ইতিবাচক মনোভাব ধরে রাখেন এবং তাঁর মানসিক সক্ষমতা কীভাবে কাজ করে, তা বোঝা।

বিষণ্নতা শনাক্তে নতুন সম্ভাবনা

বর্তমানে বিষণ্নতা বা ডিপ্রেশন নির্ণয়ের ক্ষেত্রে চিকিৎসকেরা মূলত রোগীর সঙ্গে কথা বলে তাঁর অনুভূতি, আচরণ ও উপসর্গ সম্পর্কে জানতে চান। এ জন্য কোনো নির্দিষ্ট শারীরিক পরীক্ষা এখনো প্রচলিত নেই।

জাপানি গবেষকদের এই উদ্যোগ ভবিষ্যতে মানসিক সুস্থতা মূল্যায়নের নতুন পদ্ধতি তৈরি করতে পারে। মস্তিষ্কের কার্যক্রমের পাশাপাশি শরীরের বিভিন্ন সংকেত বিশ্লেষণ করে ব্যক্তির মানসিক অবস্থার একটি ধারণা পাওয়াই তাঁদের লক্ষ্য।

গবেষকেরা মেশিন লার্নিংয়ের সাহায্যে মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে সংযোগের কার্যক্রম বিশ্লেষণ করছেন। এর মাধ্যমে মানুষের নিজের সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণের প্রবণতা বা ‘সুপিরিয়রিটি ইল্যুশন’ পরিমাপের চেষ্টা করা হচ্ছে। সাধারণত অধিকাংশ মানুষ নিজেকে অন্যদের তুলনায় কিছুটা ভালোভাবে দেখতে পছন্দ করেন। এই প্রবণতা তুলনামূলক কম হলে তা বিষণ্নতার উপসর্গের উচ্চ ঝুঁকির সঙ্গে পরিসংখ্যানগতভাবে সম্পর্কিত হতে পারে।

তবে গবেষকেরা স্পষ্ট করেছেন, এই প্রযুক্তি মানুষের মনের কথা সরাসরি পড়ে ফেলতে পারে না। এটি কোনো ব্যক্তির মানসিক রোগ নির্ণয়ের পদ্ধতিও নয়। বরং মস্তিষ্কের সংকেতের ধরন বিশ্লেষণ করে সম্ভাব্য মানসিক বৈশিষ্ট্য সম্পর্কে একটি পূর্বাভাস দেয়। সেই পূর্বাভাসের সঙ্গে ভুলের সম্ভাবনাও থাকে।

চোখের নড়াচড়া থেকেও মিলছে মানসিক অবস্থার ইঙ্গিত

মস্তিষ্কের কার্যক্রম বিশ্লেষণের পাশাপাশি গবেষকেরা চোখের নড়াচড়া ও চোখের মণির আকার পরিবর্তন পর্যবেক্ষণ করছেন। এ পদ্ধতিকে বলা হয় ‘পিউপিলোমেট্রি’ ও ‘গেজ ট্র্যাকিং’।

এ পরীক্ষায় অংশগ্রহণকারীকে কম্পিউটারের পর্দায় একটি নির্দিষ্ট চিহ্নের দিকে তাকিয়ে থাকতে হয়। এ সময় বিশেষ ক্যামেরার সাহায্যে চোখের সূক্ষ্ম নড়াচড়া এবং চোখের মণির আকার পরিবর্তন রেকর্ড করা হয়। এসব তথ্য থেকে স্নায়ুতন্ত্রের সক্রিয়তা ও মানসিক পরিশ্রমের মাত্রা সম্পর্কে ধারণা নেওয়া হয়।

গবেষক মাকিকো ইয়ামাদার দল চোখের মণির গতিবিধির সঙ্গে ভালো কর্মদক্ষতার একটি সম্পর্ক খুঁজে পেয়েছে। তাঁদের ধারণা, একই পদ্ধতি ব্যবহার করে ব্যক্তির মানসিক সুস্থতা কিংবা ‘মায়েমুকি’ অবস্থারও কিছু বৈশিষ্ট্য পরিমাপ করা সম্ভব হতে পারে।

এ ছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া পেশাদার ক্রীড়াবিদদের ওপরও এ গবেষণার প্রয়োগ করা হয়েছে। স্নোবোর্ডিং প্রতিযোগিতায় খেলোয়াড়দের অংশগ্রহণের ঠিক আগের শারীরিক ও মস্তিষ্কের সংকেত বিশ্লেষণ করে তাঁদের পরবর্তী পারফরম্যান্সের সঙ্গে কিছু সম্পর্ক পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকেরা।

ছবি: সংগৃহীত

ভার্চ্যুয়াল বনে হাঁটলেই জানাবে মনের অবস্থা

গবেষণার সবচেয়ে অভিনব অংশ হলো ভার্চ্যুয়াল পরিবেশে হাঁটার পরীক্ষা। এতে অংশগ্রহণকারীকে ট্রেডমিলে হাঁটতে হয় এবং ভার্চ্যুয়াল রিয়েলিটির মাধ্যমে একটি বনের পরিবেশ দেখানো হয়।

এ সময় শরীরের নড়াচড়া, চোখের গতিবিধি, ইলেকট্রোএনসেফালোগ্রাম (ইইজি) এবং হৃদস্পন্দনের মতো বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। পরে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এসব সংকেত বিশ্লেষণ করে ব্যক্তির সম্ভাব্য মানসিক অবস্থার একটি পূর্বাভাস তৈরি করা হয়।

ভার্চ্যুয়াল বনে হাঁটার সময় ব্যবস্থাটি ইতিবাচক মানসিক অবস্থার ইঙ্গিত পেলে পাখির মিষ্টি ডাক শোনা যায়। অন্যদিকে মানসিক অবস্থার অবনতি হচ্ছে বলে মনে করলে শোনা যায় কাকের কর্কশ ডাক।

এর মাধ্যমে অংশগ্রহণকারী নিজের হাঁটার গতি, শ্বাস-প্রশ্বাস, শরীরের ভঙ্গি কিংবা মনোযোগের ধরন পরিবর্তন করে দেখতে পারেন, কোন আচরণে তাঁর মানসিক অবস্থার উন্নতি হচ্ছে।

গবেষকদের মতে, সবার ক্ষেত্রে একই পদ্ধতি কার্যকর হয় না। একজনের জন্য যে কৌশল উপকারী, অন্যজনের ক্ষেত্রে সেটি একই ফল নাও দিতে পারে। তাই ব্যক্তিভেদে কার্যকর পদ্ধতি খুঁজে বের করাই এ গবেষণার অন্যতম উদ্দেশ্য।

ব্যক্তিভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবার লক্ষ্য

এই গবেষণার অংশ হিসেবে ‘বডি-টু-পজিটিভ’ (Body2Positive) নামে একটি এআই প্ল্যাটফর্মের প্রোটোটাইপ তৈরি করা হচ্ছে। শরীরের বিভিন্ন সংকেত বিশ্লেষণ করে ব্যক্তির মানসিক অবস্থার ধারণা দেওয়াই এর উদ্দেশ্য। প্রযুক্তিটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এর নির্ভুলতা যাচাইয়ের কাজ চলছে।

যুক্তরাজ্যের রয়্যাল হলোওয়ে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের গবেষক সজন্যা দুরান্ট মনে করেন, এ ধরনের প্রযুক্তি মানসিক অবস্থা মূল্যায়নে সময় কমাতে সহায়তা করতে পারে। তবে এআইয়ের পূর্বাভাস কতটা নির্ভরযোগ্য, তা নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

এ ছাড়া মানুষের আবেগ শনাক্ত করার প্রযুক্তির অপব্যবহারের ঝুঁকিও রয়েছে। ব্যক্তিগত অনুভূতি ও মানসিক অবস্থার তথ্য অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হলে তা গোপনীয়তার জন্য উদ্বেগ তৈরি করতে পারে।

গবেষকদের মতে, এই প্রযুক্তির উদ্দেশ্য সবাইকে সব সময় সুখী রাখা নয়। বরং নির্দিষ্ট পরিস্থিতিতে একজন মানুষের জন্য কোন বিষয়টি মানসিকভাবে সহায়ক, তা খুঁজে বের করা। অসুস্থতার সঙ্গে লড়াই করা ব্যক্তি এবং প্রতিযোগিতার আগে প্রস্তুতি নেওয়া একজন ক্রীড়াবিদের প্রয়োজন এক নয়।

তবে প্রযুক্তিটি এখনো প্রাথমিক পর্যায়ে। কোন সংকেত কতটা নির্ভরযোগ্য, ব্যক্তিভেদে তার পার্থক্য কতটা এবং সেগুলো থেকে কতটা সঠিক পূর্বাভাস দেওয়া সম্ভব—এসব প্রশ্নের উত্তর খুঁজছেন গবেষকেরা।

তাঁদের আশা, ভবিষ্যতে শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক সুস্থতাও বিভিন্ন শারীরিক সংকেতের মাধ্যমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এতে ব্যক্তির প্রয়োজন অনুযায়ী মানসিক স্বাস্থ্যসেবা ও সহায়তা দেওয়ার নতুন পথ খুলতে পারে।

সূত্র: বিবিসি



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews