অবয়বের ২৩তম প্রযোজনা ‘ফেরিওয়ালা’র ৫২তম প্রদর্শনী ৩০ নভেম্বর
শোষিত মানুষের বেদনা, শ্রেণিসংগ্রাম, অন্ত্যজের প্রেম, দ্রোহ এবং জাতির ঐতিহ্য রক্ষার কাহিনি নিয়ে অবয়ব নাট্যদলের ২৩তম প্রযোজনা ‘ফেরিওয়ালা’। আগামী ৩০ নভেম্বর সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির ৫২তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আসাদুজ্জামান দুলালের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন শহিদুল শ্যানন।
বিনোদন
বিনোদন প্রতিবেদক

নাটকের গল্পে দেখা যায়, গ্রামে আগত এক সাদা সাহেব হেঁকে হেঁকে দুঃখ কিনতে চান। গ্রামের সহজ-সরল মানুষ সেই মোহে পড়ে নিজেদের জমানো দুঃখ-কষ্ট নিয়ে ছুটতে থাকে সাহেবদের ডেরার দিকে। এমনই এক গল্পে উঠে এসেছে অন্ত্যজের প্রেম, দ্রোহ এবং জাতির ঐতিহ্য রক্ষার সংগ্রাম। শোষিত ও শ্রেণিসংগ্রামী মানুষের আজীবন দুঃখ-দুর্দশার নির্মম চিত্র তুলে ধরা হয়েছে ‘ফেরিওয়ালা’ নাটকে।
ফেরিওয়ালার দুঃখ-কষ্ট কেনাবেচার হাঁক শুনে চাড়াল যুবক লকাই ছুটে আসে তার বাবা নীলকণ্ঠীর কাছে। বাবা দুঃখ আনতে ঘরে গেলে দুঃখ বেচার টাকার রঙিন স্বপ্নে বিভোর হয়ে ওঠে লকাই। বাপ-ছেলে দুঃখ-কষ্ট কলসে ভরে নিয়ে যেতে উদ্যত হয়। এমন সময় স্থানীয় প্রভাবশালী ও ধূর্ত মেম্বার তাদের উঠানে হাজির হয়ে জানায়, সাহেবরা এসব নয়, ভিন্ন ধরনের দুঃখ-কষ্ট কিনতে আগ্রহী। নীলকণ্ঠী বুঝতে পারে, কৌশলী ও লোভী মানুষের ছায়া নেমে এসেছে তার উঠানে।
নিজের আর্থিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ছলে-বলে-কৌশলে মেম্বার কিনে নিতে চায় নীলকণ্ঠীর বংশপরম্পরায় পাওয়া অমূল্য প্রাচীন ত্রিশূলটি। কয়েক পুরুষের হাতের চিহ্ন বহনকারী, দেবতার আশীর্বাদের দান এবং বহু সংগ্রাম-আন্দোলনের স্মারক এই ত্রিশূল তাদের ঐতিহ্যের প্রতীক। দারিদ্র্য, ক্ষুধা ও সামান্য সুখের লোভে লকাই ত্রিশূল বিক্রি করতে রাজি হলেও বেঁকে বসে নীলকণ্ঠী। যেকোনো মূল্যে সে রক্ষা করতে চায় পারিবারিক ঐতিহ্য ও সম্মান। এ নিয়ে পিতা-পুত্রের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
একপর্যায়ে সেই ত্রিশূলেই আত্মাহুতি দেয় নীলকণ্ঠী। পিতার মৃত্যুর পর বিবেকের বোধোদয় ঘটে লকাইয়ের। এবার সেও ত্রিশূল বিক্রিতে অস্বীকৃতি জানায়। কিন্তু লোভী মেম্বার লকাইকেও হত্যা করে ঐতিহ্যবাহী ত্রিশূলটি হস্তগত করার অপচেষ্টা চালায়।
নাটকের তিনটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন কাজী দেলোয়ার হেমন্ত (লকাই), শহিদুল শ্যানন (মেম্বার) ও সাদেক সাব্বির (নীলকণ্ঠী)। এ ছাড়া মঞ্চে রয়েছেন আবু সাঈদ, অঙ্কন, তানভীর হাসান, অ্যালেন আশিক, বিজয় সরকার ও রূপন্তী।
নাটকটির মঞ্চসজ্জায় রয়েছেন রবীন্দ্রনাথ প্রামাণ্য। আবহসংগীতে কাজ করেছেন আলমগীর হোসেন, নারায়ণ, সুমন, আসিফ, আলিফ, অলি ও লিপি। কোরিওগ্রাফি, পোশাক পরিকল্পনা ও সুরকরণে রয়েছেন কাজী দেলোয়ার হেমন্ত। আলোক পরিকল্পনায় শহিদুল শ্যানন।
প্রযোজনাটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন সাইফুল ইসলাম সজীব। প্রযোজনা অধিকর্তা লুৎফুল আমিন ও ফারজানা খান।
বাংলাদেশ জার্নাল/এনএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();