1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাজিরায় বিএনপির সঙ্গে সংঘর্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ কর্মী নিহত শামসুল হুদা একাডেমি ঘুরে দেখলেন জাপানি প্রতিনিধিরা ১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ অবয়বের ২৩তম প্রযোজনা ‘ফেরিওয়ালা’র ৫২তম প্রদর্শনী ৩০ নভেম্বর বিস্ফোরক মামলায় ভারতে খুন হওয়া এমপি আনারের কন্যা ডরিন কারাগারে  হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু ২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়তে উদ্যোগ নিচ্ছে সংসদ সচিবালয় Pakistan sends troops to Saudi Arabia as Yemen's Houthis threaten Red Sea ports দুর্ঘটনায় নিহত তরুণীকে পদ্মা সেতুতে ফেলেই মোটরসাইকেলচালক উধাও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


কিশোর মোতালেব হত্যা মামলায় দুই দফায় ১২ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের কাছ থেকে কাঙ্ক্ষিত তথ্য পাওয়া যায়নি বলে দাবি করেছে পুলিশ। পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি অধিকাংশ সময় নীরব থাকছেন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় তাকে তৃতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

এদিন দুই দফা রিমান্ড শেষে সাঈদ খোকনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সুজন হক তার তৃতীয় দফায় রিমান্ড চেয়ে আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, ডিবি কার্যালয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলেও সাঈদ খোকন মামলার মূল রহস্য এড়িয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এজাহারভুক্ত পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে অধিকাংশ সময় নীরব থাকছেন তিনি।

আবেদনে আরও অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে ভূমিকা পালন করেন সাঈদ খোকন। তার নির্দেশনা ও পূর্বপরিকল্পনায় ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান। তার নির্দেশেই ধানমন্ডি ও আশপাশের এলাকায় ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ চালানো হয় বলে পুলিশের দাবি।

পুলিশের আবেদনে আরও বলা হয়, সরকার পতনের পর আত্মগোপনে থেকেও তার নেতৃত্বে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিল হয়েছে। পলাতক শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে তার এখনো যোগাযোগ রয়েছে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছেন বলেও অভিযোগ করা হয়েছে।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, সাঈদ খোকনের দেওয়া তথ্য যাচাই, মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার, ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করতে তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া তার দেওয়া পরস্পরবিরোধী তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

এর আগে গত ১৭ নভেম্বর প্রথম দফায় সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ২৪ নভেম্বর দ্বিতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews