1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

শরীয়তপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শরীয়তপুরের ভেদরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২৯ নভেম্বর) বিকেলে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন চরভাগা ইউনিয়নের কার্তিকপুর ব্রিজের মোচড়সংলগ্ন প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

চরভাগা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপি নেতা আমজাদ মোল্লা। এ সময় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews