1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

ফেইসবুক লাইভের সূত্র ধরে যশোর ডিবি পুলিশের হাতে আটক পটিয়ার দুই ছাত্রলীগ নেতা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মশাল মিছিলের দৃশ্য ফেসবুকে সরাসরি সম্প্রচারের সূত্র ধরে যশোরে আটক হয়েছেন চট্টগ্রামের পটিয়ার ছাত্রলীগের দুই নেতা।

রবিবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে যশোর শহরের নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন পটিয়া পৌরসভা ছাত্রলীগের নেতা পার্থ দাস (২৯) এবং পটিয়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নিখিলেশ সরকার (৩৬)। তাঁদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পার্থ দাস পটিয়া পৌরসভার মুন্সেফবাজার এলাকার মৃত শেখর দাসের ছেলে। অপরদিকে নিখিলেশ সরকার একই এলাকার সুচক্রদণ্ডীর বাসিন্দা। তাঁর বাবার নাম নিহার রঞ্জন সরকার।

পুলিশ সূত্র জানায়, পার্থ দাস পটিয়া থানায় দায়ের করা নাশকতা ও বিস্ফোরক আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নাশকতার অভিযোগও রয়েছে। আটক দুজনের বিরুদ্ধেই পটিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, আটকের পেছনে ফেসবুক লাইভ সম্প্রচারের বিষয়টিও গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে সামনে এসেছে। গত শনিবার (২৮ নভেম্বর) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকায় মশাল মিছিলের দৃশ্য পার্থ দাসের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচার করা হয়। ওই সম্প্রচারের সূত্র ধরে যশোর জেলা গোয়েন্দা পুলিশের নজরদারিতে আসেন তাঁরা। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।

যশোর জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল আজাদ বলেন, রবিবার বিকেলে যশোর শহরের নিউমার্কেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রামের পটিয়ার দুই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। আমরা জানতে পেরেছি, তাঁরা কিছুদিন ধরে যশোর শহরে অবস্থান করে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির সঙ্গে জড়িত ছিলেন।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে যশোর জেলা ডিবি পুলিশ তাঁদের আটক করেছে। স্থানীয় থানা পুলিশের মাধ্যমে তাঁদের আদালতে তোলা হবে। পরবর্তী সময়ে আদালতের মাধ্যমে পটিয়ায় আনার প্রক্রিয়া নেওয়া হবে। তাঁদের বিরুদ্ধে পটিয়া থানায় একাধিক মামলা রয়েছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews