1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে এখনো উদ্বেগের কারণ দেখছে না ইসি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত


ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত উদ্বেগের মতো কোনো পরিস্থিতি দেখছে না নির্বাচন কমিশন (ইসি)। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং ভোটের দিন বডি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে মিনিট বাই মিনিট পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন উপলক্ষে গঠিত মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং ভোটকেন্দ্র ও ভোটের ব্যবস্থাপনা তদারকির জন্য নির্বাচন ভবনে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।

তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে যেমন মনিটরিং সেল ছিল, পরবর্তীতে শেরপুর ও বগুড়ার উপনির্বাচনেও একই ব্যবস্থা রাখা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারও একই ব্যবস্থা রাখা হয়েছে।

আখতার আহমেদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্র পর্যবেক্ষণের জন্য বিজিবি, এসআরপি ও পুলিশের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। বডি ক্যামেরার মাধ্যমে বিজিবি ও পুলিশের কার্যক্রম এবং বিজিবির ড্রোন সার্ভিল্যান্সের মাধ্যমে নির্বাচন ভবন থেকেই মিনিট বাই মিনিট পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

তিনি আরও বলেন, গণমাধ্যম ও বিভিন্ন নিউজ পোর্টাল থেকে যেসব তথ্য আসবে, সেগুলোও মনিটরিং সেলে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কারণ প্রতিটি খবরের পেছনেই মূল্যবান উপাত্ত থাকে, যা নির্বাচন কমিশনের জন্য গুরুত্বপূর্ণ।

সাংবাদিকদের উদ্দেশে ইসি সচিব বলেন, “আপনারা আগামীকাল সকাল ৮টা থেকে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের কার্যক্রম দেখবেন, বুঝবেন। আমরা একটি ভালো কাজের জন্য ব্রতী হয়েছি। সেই কাজটি আরও ভালোভাবে এগিয়ে নিতে আপনাদের সহযোগিতা চাই।”

নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি কোনো অভিযোগই ছোট করে দেখার পক্ষে নই। কোনো অভিযোগ নিয়ে আমি ডিফেন্সিভও নই। প্রত্যেকটি অভিযোগেরই মূল্যায়ন আছে। আমরা আগামীকালই প্রমাণ পাব, কোনটি ঠিক আর কোনটি ত্রুটিপূর্ণ ছিল। তাই কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

তিনি স্মরণ করিয়ে দেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগেও একই ধরনের প্রশ্ন উঠেছিল। তখনও তিনি বলেছিলেন, নির্বাচন শেষে ফলাফলই প্রমাণ করবে কোনটি সত্য আর কোনটি ভুল।

ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, “সে পরিবেশ নিশ্চয়ই আছে। আমি এইমাত্র ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার, জেলা প্রশাসক এবং আমাদের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। এখনো পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ আমরা পাইনি এবং ইনশাআল্লাহ পাব না।”



কুশল/সাএ





Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
28 October 2026

Ukraine: Ceasefire holds for its first 30 hours in occupied Oleshky

www.bdtimes24.com |
bdtimes24