1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’—মাদকবিরোধী শপথ নিল ৩৫৯ শিক্ষার্থী

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত


নীলফামারীর কিশোরগঞ্জে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মাদকের কুফল তুলে ধরে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রণচন্ডী স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

রণচন্ডী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেনের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক বিশ্বনাথ রায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ, রণচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বাদশা, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাদ্দাম হোসেন ও সহকারী অধ্যাপক লোকমান আলীসহ অন্যরা। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ উজ জামান সরকার।

সভায় প্রায় ৩৫৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করা হয় এবং মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। প্রধান অতিথি আরিফুর রহমান শিক্ষার্থীদের মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করতে আইডি নেন।

সভা শেষে প্রধান অতিথির কাছে মাদক থেকে দূরে থাকার শপথ নেয় শিক্ষার্থীরা। তাদের শপথের স্লোগান ছিল—‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না।’



স্বাধীন/সা.এ.





Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
30 October 2026

মিয়ানমারে পাচারকালে ৪০টন সিমেন্টসহ আটক ৮

www.bdtimes24.com |
bdtimes24