1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

রবিবার গঠিত হচ্ছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত


পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী রবিবার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে। 

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে তাঁদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সরকার ধাপে ধাপে পদক্ষেপ নেবে।

তিনি বলেন, ‘শ্রমিক নেতাদের বক্তব্যে আমাদের করণীয় রয়েছে। তাঁদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়ন করা হবে।’

ছবি: সংগৃহীত

মন্ত্রী আরও বলেন, শিল্পকারখানা রক্ষার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করাও জরুরি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন পর্যায়ে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রবিবার থেকে শ্রমিকদের প্রত্যাশিত দাবি পূরণে কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

শুক্রবারের বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
01 November 2026

Shops looted as German cost of living protests turn violent

www.bdtimes24.com |
bdtimes24