স্বজনদের কান্নায় ভারী নওগাঁ, ফিরল পাঁচ প্রবাসীর মরদেহ
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছে নওগাঁয় নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনের মরদেহ শনিবার দাফন করা হয়েছে। বাকি তিনজনকে রোববার দাফন করা হবে।
বাংলাদেশ
জার্নাল ডেস্ক
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছে নওগাঁয় নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনের মরদেহ শনিবার দাফন করা হয়েছে। বাকি তিনজনকে রোববার দাফন করা হবে।
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ নওগাঁয় এসে পৌঁছেছে।
শনিবার সকালে তাঁদের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো হিমায়িত অ্যাম্বুলেন্সে করে নওগাঁর উদ্দেশে রওনা হয়। বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে মরদেহগুলো নওগাঁর নিজ নিজ গ্রামে পৌঁছায়।
নিহত ব্যক্তিরা হলেন—নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, একই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামাণিকের ছেলে মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।
বাদ আসর শহরের পার নওগাঁ এলাকার নিহত শাহিনের মরদেহ স্থানীয় শুরছুলা স্কুলে জানাজার নামাজ শেষে বাইতুন নুর কবরস্থানে দাফন করা হয়েছে।
এ ছাড়া একই সময়ে আত্রাই উপজেলার ডুবাই গ্রামের হাসিবুল হাসান শুভর মরদেহ গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তবে এই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের সজিব এবং সাধনগর গ্রামের সাগর আলীর মরদেহ রোববার সকাল ১০টায় দাফন করা হবে বলে জানিয়েছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিরুজ্জামান।
মরদেহগুলো গ্রামে পৌঁছানোর পর স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রিয়জনদের শেষবারের মতো একনজর দেখতে লাশবাহী অ্যাম্বুলেন্সের পাশে ভিড় করেন নিহত ব্যক্তিদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ৯ আগস্ট অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন। তাঁদের মধ্যে ১২ জনের বাড়িই নওগাঁ জেলায়। ২৭ আগস্ট নয়জনের মরদেহ দেশে আসে। শনিবার পৌঁছায় বাকি সাতজনের মরদেহ। তাঁদের মধ্যে পাঁচজনের বাড়ি নওগাঁয় এবং বাকি দুজনের বাড়ি নাটোরে।
নাটোরের নিহত দুজন হলেন—নলডাঙ্গা উপজেলার খাজুর গ্রামের রব্বানীর ছেলে সাব্বির হোসেন এবং দিঘীরপাড় গ্রামের জাকের আলীর ছেলে শামীম।
বৃহস্পতিবার রিয়াদের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মরদেহগুলো শনাক্তের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতটি মরদেহের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোকে সার্বিক সহযোগিতা করা হবে।
বাংলাদেশ জার্নাল/এনএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



