1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

বিদেশে অর্থপাচার থেকে প্লট দুর্নীতি: অবশেষে শওকত আজিজের জেল

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



বিদেশে অর্থপাচার থেকে প্লট দুর্নীতি: অবশেষে শওকত আজিজের জেল

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

অপরাধ

জার্নাল ডেস্ক


রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন।

তিনি বলেন, দুপুরে রাসেল আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার নথি থেকে জানা গেছে, গত ১৩ অক্টোবর একই আদালত রাসেলসহ আটজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়ে রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী, সাবেক সদস্য এস. ডি. ফয়েজ, এ. কে. এম. ওয়াহেদুল ইসলাম, এস. এম. জাফর উল্লাহ, এইচ. এম. জহুরুল হক, মো. রেজাউল করিম তরফদার, শওকত আজিজ রাসেল ও তার ভাই আশফাক আজিজ রুবেল। 

রায়ে আসামি শওকত আজিজ ও আশফাক আজিজকে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। তাদের উভয় ধারায় ৭ বছর করে ১৪ সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা করে ২০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এজাহারে বলা হয়েছে, প্রভাব খাটিয়ে পূর্বাচলে ২০ কাঠা প্লট বরাদ্দ দেওয়া ও নেওয়ার অভিযোগে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি মামলা করে দুদক। দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস বাদী হয়ে মামলা দায়ের করেন। 

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে শওকত আজিজ ও আশফাক আজিজের নামে পূর্বাচলে ১০ কাঠা করে ২০ কাঠার দুটি প্লট বরাদ্দ দেন, যাতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে।

সম্প্রতি এক অনুসন্ধানী প্রতিবেদনে শওকত আজিজ রাসেলের দেশে ব্যাংকঋণ এবং যুক্তরাজ্যে সম্পদের মালিকানা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, তার মালিকানাধীন যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান আম্বার ওভারসিজ লিমিটেডের মাধ্যমে লন্ডনে বাণিজ্যিক ভবন ও আবাসন ব্যবসা গড়ে উঠেছে। কোম্পানিটির নিবন্ধন নম্বর ০৭৯৩৫৯৬২। 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটির শতভাগ শেয়ারের মালিক শওকত আজিজ রাসেল।

অনুসন্ধানে লন্ডনের ২৭৫ বেথনাল গ্রিন রোডে প্রায় ৮ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড মূল্যের একটি বহুতল বাণিজ্যিক ও আবাসিক ভবনের তথ্য উঠে আসে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১৪১ কোটি টাকা। ভবনটির বিভিন্ন অংশ ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া রয়েছে। এ ছাড়া ৩৩ চেস্টার ক্লোজ নর্থ রোডে প্রায় ৩ মিলিয়ন পাউন্ড মূল্যের আরেকটি আবাসিক বাড়ির তথ্য প্রকাশ করা হয়। যার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ কোটি টাকা।

প্রতিবেদন অনুযায়ী, বাড়িটির একটি অংশে তার পরিবারের সদস্যরা বসবাস করেন এবং অন্য অংশ ভাড়া দেওয়া হয়েছে।

বিভিন্ন সময়ে ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এক হাজার ৬৩০ কোটি টাকার বেশি ঋণ নিয়েছেন শওকত আজিজ ও তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এর বিপরীতে ৫২১ কোটি টাকা বকেয়া বা ওভারডিউ হয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ঋণের বিপরীতে ব্যাংকগুলোর অর্থ আদায় প্রক্রিয়ায় আইনি জটিলতা ও আদালতের স্থগিতাদেশের বিষয়টিও তুলে ধরা হয়। কিছু প্রতিষ্ঠানের নামে ঋণ থাকলেও সেগুলোর বাস্তব ব্যবসায়িক কার্যক্রম সীমিত বা অনুপস্থিত থাকার অভিযোগও রয়েছে।

বাংলাদেশ জার্নাল/সিএম 

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
01 November 2026

আস্থার সুযোগে সাড়ে ৭ কোটি টাকা লোপাট করল ম্যানাজার

www.bdtimes24.com |
bdtimes24