1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না: শফিকুর রহমান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না: শফিকুর রহমান

দেশের বিভিন্ন স্থানে ‘নাশকতা’, ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

রাজনীতি

জার্নাল ডেস্ক


দেশের বিভিন্ন স্থানে ‘নাশকতা’, ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তিনি বলেছেন, এর দায় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেই নিতে হবে। সরকারি দল ব্যর্থ হলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে তিনি বলেন, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এ নিয়ে জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।

শফিকুর রহমান বলেন, তাহলে দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে, এটার দায় সরকার এবং বিশেষভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াবে কীভাবে? কোনো সুযোগ নেই এড়ানোর। পুরোপুরি দায় নিতে হবে।

এসময় সংসদ অধিবেশন পরিচালনা করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

এদিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিবৃতি দাবি করেন বিরোধী দলের দুই নেতা।

জামায়াত আমিরের আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে একই বিষয়ে সরকারের জবাব দাবি করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

জামায়াতের আমির বলেন, আর্মি গলফ ক্লাব, পুলিশের বিশেষ শাখার (এসবি) সদর দপ্তরের সামনে এবং থানার ফটকেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর তিন দিন ককটেল বিস্ফোরণের তথ্য দিয়ে তিনি বলেন, মঙ্গলবারের ঘটনায় দুজন আহত হয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে এক তরুণ সেনাসদস্য নিহত এবং সাজেককে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছে।

মঙ্গলবার গোপালগঞ্জে পুলিশের গাড়িতে দফায় দফায় হামলা ও অগ্নিসংযোগের কথা তুলে ধরে তিনি বলেন, সরকারি দলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে।

‘তো, এগুলার শেষ কোথায়?’

এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এত ঘটনা ঘটার পর কাকে কোথায় গ্রেপ্তার করা হয়েছে, তার কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। কয়েকজনকে সাধারণ মানুষ ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছেন।

দেশে পুলিশ, বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও আনসার ব্যাটালিয়নসহ বিভিন্ন বাহিনী থাকার পরও পরিস্থিতির অবনতি কেন ঠেকানো যাচ্ছে না, সেই প্রশ্ন তোলেন শফিকুর রহমান।

তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোর পর স্বরাষ্ট্রমন্ত্রী নিজে থেকেই সংসদে এসে পরিস্থিতি ব্যাখ্যা করবেন বলে আশা করেছিলেন তারা। কিন্তু অধিবেশনের প্রথম দুই দিনে সে ধরনের কোনো উদ্যোগ দেখা যায়নি।

তিনি বলেন, আমরা ক্রমান্বয়ে উদ্বেগজনক হারে তার অবনতি লক্ষ্য করছি, কোনো উন্নতি আমাদের কাছে ধরা পড়ছে না।

‘অকার্যকর’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সাম্প্রতিক ঘটনাগুলো সামাল দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা দেখতে না পাওয়ার অভিযোগ করে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণ উদ্বেগের মধ্যে আছে। আমরা এখানে স্পষ্টতঃ আইনশৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বশীল এই মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি। এখানে কোনো কার্যকারিতা ফুটে উঠছে না আমাদের সামনে।

বিরোধী দলের এক নির্বাচিত সংসদ সদস্যকে একজন প্রতিমন্ত্রী ফোন করে শাসানোর মতো করে কথা বলেছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ওই প্রতিমন্ত্রী সংসদ সদস্যকে ফোন করে বলেছেন, আমরা তো অনেক কিছু করছি, আপনারা কী করছেন বসে বসে? আছেন কেন আপনারা?

শফিকুরের দাবি, ওই প্রতিমন্ত্রী একজন জ্যেষ্ঠ নেতার পাশে থেকে কথা বলছেন বলে তাদের অবহিত করেছেন। তবে ওই প্রতিমন্ত্রী বা সংসদ সদস্যের নাম বলেননি তিনি।

জাতীয় সংকটে বিরোধী দলের সহযোগিতার প্রস্তাব

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার চাইলে বিরোধী দল সহযোগিতা করতে প্রস্তুত বলে তুলে ধরেন জামায়াত আমির। বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় সংকট দেখা দিলে বিভিন্ন রাজনৈতিক দলকে আলোচনায় ডাকা হতো। সবার অংশগ্রহণে সংকট মোকাবিলার উদ্যোগ নেওয়া হতো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সে ধরনের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

শফিকুর রহমান বলেন, ঠিক আছে একাই করেন, তবে করেন আমরা সেটা চাই। আর যদি বিরোধী দলের ভূমিকার প্রয়োজন হয় সেটা বলবেন তো! সেটাও বলা হচ্ছে না।

সরকারের ব্যর্থতার দায় বিরোধী দল নিতে চায় না মন্তব্য করে তিনি বলেন, সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে। আমরাও বসে থাকব না। কারণ এই দেশ আমাদের সকলের।

আওয়ামী লীগ নিয়ে সরকারের বক্তব্যে অস্পষ্টতার অভিযোগ

আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলনের সম্ভাবনা নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের পরস্পরবিরোধী বক্তব্যেরও সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা।

তিনি বলেন, সরকারের একজন উপদেষ্টা একবার আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব বলে মন্তব্য করছেন। আবার দুই দিন পর একই ব্যক্তি তা অসম্ভব বলছেন।

সিলেট ও সুনামগঞ্জের সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে ওই উপদেষ্টার বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। তবে বক্তব্যে উপদেষ্টার নাম উল্লেখ করেননি তিনি।

তিনি বলেন, তিনি কি ফ্যাসিবাদের পক্ষে? নাকি ফ্যাসিজমের বিপক্ষে? আমরা এটা বুঝতে পারছি না।

একজন নির্বাচিত সংসদ সদস্য প্রকাশ্যে আওয়ামী লীগের সহযোগিতার জন্য ধন্যবাদ দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

সরকারের দায়িত্বশীল ব্যক্তি ও নির্বাচিত জনপ্রতিনিধিদের এমন বক্তব্য মানুষের কাছে কী বার্তা দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। জুলাই গণঅভ্যুত্থানের কথা তুলে ধরে তিনি বলেন, ফ্যাসিবাদকে তাড়ানো হয়েছে জীবন এবং রক্তের বিনিময়ে।

তিনি বলেন, আমাদের সন্তানদের রক্ত এখনো তাজা আমাদের চোখের সামনে। এই ভাসমান রক্তের উপর কোনো ফ্যাসিবাদকে বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়া যাবে না।

গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, গোয়েন্দা সংস্থার অফিসের সামনে গিয়ে ককটেল বিস্ফোরণ হচ্ছে! ওইটাই নিরাপদ নাই, সেই গোয়েন্দারা কী করে?

অপরদিকে বিরোধী দলের সদস্যদের হয়রানি করতে গোয়েন্দারা সক্রিয় রয়েছেন বলে অভিযোগ করেন তিনি। বলেন, এক সংসদ সদস্য তাকে বলেছেন, গোয়েন্দা দপ্তরের পরিচয় দিয়ে ফোন করে তাকে জামায়াত ছাড়তে বলা হয়েছে। তবে ফোনটি সত্যিই কোনো গোয়েন্দা সংস্থা থেকে এসেছিল কি না, তা নিশ্চিত নন।

এ ঘটনাকে ধৃষ্টতা হিসেবে তুলে ধরে শফিকুর বলেন, আমরা কি আবার সেই অন্ধকার যুগে ফিরে যাচ্ছি? সাড়ে ১৫ বছরের অন্ধকার যুগ? আমরা ওই যুগটাতে আর ফিরে আসুক দেখতে চাই না।

বাংলাদেশ জার্নাল/সিএম

 

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews