1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রকে নিজেদের শর্ত মেনে নেয়ার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সামরিক শক্তি প্রয়োগ বা নিষেধাজ্ঞা বাড়িয়ে ইরান সংঘাতের সমাধান সম্ভব নয়। এ জন্য কূটনীতি ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনায় বসতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএকে (IRNA) দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন আরাগচি। তিনি বলেন, দুই দিনের প্রস্তাবে ইরানের যেসব দাবি ও শর্ত তুলে ধরা হয়েছে, সেগুলো এখনো আলোচনার টেবিলে রয়েছে।

ইরানের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র শর্তগুলো মেনে নিলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে তেহরান। শর্তগুলোর মধ্যে রয়েছে—সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ, জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত, দেশটির ওপর থেকে তেলবিষয়ক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধ তুলে নেয়া।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাত অবসানের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ কথা জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সংঘাত বন্ধের বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের স্বার্থ সব সময় সুরক্ষিত রাখা হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সামরিকভাবে প্রস্তুত রয়েছে, তবে উপসাগরীয় অঞ্চলের মিত্রদেশগুলো বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে থাকায় নতুন করে হামলার সম্ভাবনা খুবই কম।

যুদ্ধ বন্ধে কাতার ও পাকিস্তানের নেতৃত্বে কূটনৈতিক তৎপরতা চলছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়।

এদিকে মঙ্গলবার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজায়ি ওয়াশিংটনকে ইরানের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতিমধ্যে মার্কিন সরকারকে বিপর্যস্ত করেছে। ওয়াশিংটন এখন মরিয়া জুয়াড়ির মতো আচরণ করছে। তিনি যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে কথিত আলোচনার বিষয়ে ‘ভুয়া খবর’ তৈরি বন্ধ করার আহ্বান জানান।

সূত্র: আরব নিউজ

বাংলাদেশ জার্নাল/জেডএইচ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews