1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :

বিমানে ছিনতাইয়ের হুমকি, বিমানবন্দরে আতঙ্ক

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ছিনতাইয়ের হুমকিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ছিনতাইয়ের হুমকি ছড়িয়ে পড়ার পর বিমানবন্দরে আতঙ্ক দেখা দেয়।

বিমান সূত্রে জানা গেছে, বিমানটির শৌচাগারের আয়নায় একটি হুমকিবার্তা লেখা দেখতে পান সংশ্লিষ্টরা।

খবরে বলা হয়, বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় হুমকিবার্তাটি নজরে আসে। বিষয়টি জানার পরপরই পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) অবহিত করেন।

এরপর বিমানটিকে দ্রুত একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সেখানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) এবং বিমানবন্দরের বিশেষায়িত নিরাপত্তাকর্মীরা তল্লাশি অভিযান শুরু করেন।

বিমানটিতে কোনো সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা নিশ্চিত হতে প্রতিটি অংশ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে।

এদিকে, হুমকিবার্তাটি কে বা কারা লিখেছে এবং এর পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews