মদনে শিশু ধর্ষণ মামলা: ডিএনএ পরীক্ষায় মিল, রায় বুধবার
নেত্রকোণার মদনে ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ও তার ভাই মাইমুন মিয়ার রায় বুধবার ঘোষণা করার কথা রয়েছে। মামলায় ১০ জন সাক্ষ্য দিয়েছেন।
অন্যান্য
জার্নাল ডেস্ক
নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলার রায় বুধবার দেওয়ার কথা রয়েছে।
নেত্রকোণা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল বুধবার সকালে বলেন, “শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আলোচিত মামলাটির রায়ের জন্য আজ তারিখ দিয়েছেন। মামলায় মাদ্রাসার শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুর’ ও ভাই মাইমুন ওরফে মামুন মিয়া আসামি। তারা কারাগারে আছেন।”
আইনজীবী বলেন, ‘‘মামলায় ১০ জন সাক্ষ্য দিয়েছেন। ৬০ কার্যদিবসে মামলাটির বিচারকার্য সম্পন্ন হবে।
ডিএনএ প্রোফাইল প্রতিবেদন, পুলিশের অভিযোগপত্র ও সাক্ষ্য- সব মিলিয়ে আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রত্যাশা করছেন নুরুল কবীর রুবেল।’’
মামলায় বলা হয়, প্রায় চার বছর আগে আমান উল্লাহ মাহমুদী একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন।
১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা করে চিকিৎসক শিশুটি অন্তঃসত্ত্বা বলে জানান। পরে ২৩ এপ্রিল তার মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের বিরুদ্ধে মামলা করেন।
৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন সাগর। পরদিন আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠান। রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন।
শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই সে একটি কন্যাশিশুর জন্ম দেয়।
নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ। পরে আদালতের নির্দেশে ২৮ জুলাই সিলেটের ওই সেফ হোমে নবজাতকের নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
সিআইডির প্রতিবেদন প্রসঙ্গে তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল সাংবাদিকদের বলেছিলেন, “প্রতিবেদনে ১১ বছরের শিশুটির সন্তানের ও আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের ডিএনএ প্রোফাইল মিলেছে। অর্থাৎ ১১ বছরের শিশুটির কন্যাসন্তানের ‘জৈবিক বাবা’ আসামি আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর এটা প্রমাণিত হয়েছে।”
পরে ২৭ আগস্ট পুলিশ সাগর হুজুর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
বাংলাদেশ জার্নাল/এনএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

