1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান ঠাকুরগাঁওয়ে ট্রাক-পাগলুর মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৬ এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা নিক্ষেপের অভিযোগ Caine Prize for African writing finds ‘no evidence’ winning story was AI generated হামজাকে ১০ এ ১০ দিলেন ডুলি হামজার নেতৃত্বে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ ঢাকা থেকে রিয়াদগামী ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩২৭৪ বাংলাদেশের কাছে হারের পর মুতাইরির বিস্ফোরণ, ‘মধ্যরাতের মেইলেই বুঝেছিলাম আমরা হারতে যাচ্ছি’ দেশের ৮ জেলায় ঝড়ের আশঙ্কা কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঠাকুরগাঁওয়ে ট্রাক-পাগলুর মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৬

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে অজ্ঞাতনামা একটি ট্রাক ও যাত্রীবাহী থ্রি-হুইলার (পাগলু) গাড়ির মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ছয়জন আহত হয়েছেন। ‎ ‎

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের ভূল্লী থানাধীন খলিশাকুড়ি পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ‎ ‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড়ের বোদা থেকে যাত্রী নিয়ে একটি পাগলু গাড়ি ঠাকুরগাঁওয়ের দিকে আসছিল।

একই সময়ে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল একটি অজ্ঞাতনামা ট্রাক। খলিশাকুড়ি পোস্ট অফিস এলাকায় পৌঁছালে যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাগলু গাড়িতে থাকা ছয় যাত্রী আহত হন। ‎ ‎আহতরা হলেন—পঞ্চগড়ের বোদা উপজেলার বিধু ভুষন (৩৬), ঠাকুরগাঁও সদর উপজেলার সামিয়া (২৭), ভূল্লী থানার ছোট বালিয়া এলাকার চৈতী (৭০) ও শাওন (১৩), এবং ঠাকুরগাঁও সদর উপজেলার কবির হোসেন (৫৫) ও মিজানুর রহমান (৩৫)। ‎ ‎

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। আহত পুরুষদের পুরুষ সার্জারি ওয়ার্ডে এবং নারী আহতদের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। ‎ ‎দুর্ঘটনার খবর পেয়ে ভূল্লী থানা ও বোদা হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার কারণে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ‎ ‎

বোদা হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনার সময় ওই এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। ফলে সংঘর্ষের পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটি শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি শনাক্তে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews