1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ মহিলা যুবলীগ নেত্রী খুকি গ্রেফতার আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত ১৪ তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন  Jesus Owono future undecided following Jesus de Miguel death বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষুব্ধ নুসরাত তাবাসসুম Israel kills six in Gaza hospital strike as 9-month-old baby freezes to death ক্রীড়া সাংবাদিকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে তিন সংগঠনের চিঠি, কী বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী  অধিনায়কত্বের অভিষেকেই হামজার গোল-অ্যাসিস্ট, তবু বলছেন ‘অনেক পথ বাকি’ Man Utd’s Mauricio Pochettino pursuit and Michael Carrick decisions বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা

বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষুব্ধ নুসরাত তাবাসসুম

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বসতবাড়িটিকে পরিত্যক্ত বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে আগুনে পুড়ে যাওয়া বাড়ির ঘটনাকে শর্টসার্কিটের ফল বলে দাবি করা হয়েছে।

নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাচ্চাসহ ৬-৭ জন মানুষ, একাধিক গবাদিপশুর বসবাসসহ একটি বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী! পেট্রোলের পোড়া গন্ধে ভরা একটি ধ্বংসস্তূপকে বলে দিলেন শর্টসার্কিটের ফলাফল!’

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি আরও বলেন, কয়েক কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট না থাকলে অন্যের বসতবাড়িকে পরিত্যক্ত মনে হতে পারে। তাঁর ভাষায়, সবাই দেশান্তরে থেকেও কয়েক গুণ সম্পত্তির মালিক হতে পারেন না।

পোস্টে নুসরাত তাবাসসুম বিএনপি সমর্থকদের উদ্দেশে প্রশ্ন তুলে বলেন, তাঁর বিশ্বাস, এ হামলার পেছনে আওয়ামী লীগের সমর্থকেরা জড়িত। যদি তা-ই হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কেন ঘটনাটিকে গুরুত্বহীন করে দেখানোর চেষ্টা করলেন?

তিনি আরও লেখেন, ‘আমার সাতজন ঘুমিয়ে থাকা বাড়ি যদি পরিত্যক্ত হয়, তাহলে ঢাবি এফবিএস, ফার্মগেটের বাস কিংবা কমলাপুর রেলস্টেশনও কি পরিত্যক্ত?’

পোস্টের শেষাংশে ‘ছিঃ’ লিখে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করেন এই সংসদ সদস্য।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews