1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

আলবেনিয়ায় হচ্ছে না আগামী বছরের ন্যাটো সম্মেলন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



আলবেনিয়ায় হচ্ছে না আগামী বছরের ন্যাটো সম্মেলন

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


আগামী বছরের নেটো শীর্ষ সম্মেলন আলবেনিয়ায় হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইদি রামা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের প্রতিবেদনে লিখেছে, প্রতিরক্ষা খাতে কম বরাদ্দের কারণে রামার সরকার সামরিক জোট নেটোর কাছে সমালোচিত। দেশেও তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ হচ্ছে।

বৃহস্পতিবার ডাবলিনে ইউরোপীয় নেতাদের এক সম্মেলনের আগে রামা বলেন, আগামী নেটো শীর্ষ সম্মেলন কোথায় হবে, তা নিয়ে এখনও ঐকমত্য হয়নি। ২০২৭ সালের আয়োজন নিশ্চিত নয়। রামা আরও বলেন, যদি ২০২৮ সালে সম্মেলন হয়, তখন তা তিরানায় হতে পারে।

অন্যদিকে নেটোর এক কর্মকর্তা জানিয়েছেন, পরবর্তী শীর্ষ সম্মেলন আলবেনিয়ায় হবে, যদিও তার দিনক্ষণ এখনও ঠিক হয়নি।

সম্মেলন নিয়ে সংশয়:

রয়টার্স গত জুনেই এক প্রতিবেদনে জানিয়েছিল, আলবেনিয়ায় নেটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

তিরানার প্রতিরক্ষা বরাদ্দের স্বল্পতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং নেটো সদস্যদের অসন্তোষ রয়েছে।

আল জাজিরা বলছে, নেটো নেতারা হেগ-এ ২০২৫ সালের জুনে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের ঘোষণায় বলেছিলেন ২০২৬ সালে তুরস্কে সম্মেলন করবেন তারা। তারপরই আলবেনিয়ায় সম্মেলন হবে।

চলতি বছরের জুলাইয়ে আঙ্কারায় সম্মেলন হলেও পরবর্তী শীর্ষ সম্মেলনের কোনো সময় বা স্থান তখন জানানো হয়নি।

নেটো এখন বার্ষিক সম্মেলনের রীতি থেকে বেরিয়ে আসার কথা ভাবছে, যাতে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদের শেষপর্যায়ের সম্ভাব্য উত্তেজনাকর পরিস্থিতি এড়ানো যায়।

কূটনীতিবিদদের বরাত দিয়ে রয়টার্স লিখেছে, নেটো চলতি বছরেই তড়িঘড়ি একটি সম্মেলন করতে পারে, তবে সেটি তিরানায় নয়।

অভ্যন্তরীণ চাপ:

দীর্ঘ ১৩ বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকা প্রধানমন্ত্রী ইদি রামার বিরুদ্ধে তার দেশে বিক্ষোভ হচ্ছে কয়েক মাস ধরে।

গত মে মাসে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকে একটি বিলাসবহুল রিসোর্ট নির্মাণের প্রাথমিক অনুমোদন দিয়ে বিক্ষোভের মুখে পড়েন রামা।

আলবেনিয়ার দক্ষিণ উপকূলে ভারনেকের সুরক্ষিত জলাভূমি ভিয়োসা-নেত্রায় ওই রিসোর্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

‘ফ্লেমিঙ্গো বিপ্লব’ নামের সরকারবিরোধী ওই বিক্ষোভ বর্তমানে ইদি রামার পদত্যাগের দাবিতে রূপ নিয়েছে।

গত অক্টোবরে বিশ্ববিদ্যালয় ছাত্ররা বিক্ষোভে যুক্ত হয়েছেন। তাদের দাবির মধ্যে রয়েছে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ব্যয় কমানো, কর্মসংস্থান বৃদ্ধি ও দেশজুড়ে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

রামা পদত্যাগে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, আলবেনিয়া ও ইউরোপীয় ইউনিয়নের আইন মেনেই রিসোর্টের অনুমোদন দেওয়া হয়েছে।

বিক্ষোভকারীদের দাবি অগ্রাহ্য করে তার সরকার বলছে, এটি রাজনৈতিক বিরোধীদের ষড়যন্ত্র।

 

বাংলাদেশ জার্নাল/জেডএইচ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews