1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়

বাংলাদেশ

জার্নাল ডেস্ক


বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবা ব্যবহারে বিঘ্নের ঘটনায় পুনরুদ্ধারের কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধারাবাহিক কয়েকটি আপডেটে প্রতিষ্ঠানটি বলেছে, সেবা সংস্কারের প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

এক্সে দেওয়া আরেক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, বিভিন্ন পদ্ধতিতে   অনলাইন মেইলবক্সে প্রবেশ করতে গিয়ে ব্যবহারকারীরা যে সমস্যার মুখে পড়ছেন, তা তদন্ত করা হচ্ছে।

মাইক্রোসফট আরও জানায়, পুনরুদ্ধার করা সার্ভারগুলো এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। পাশাপাশি বিকল্প নেটওয়ার্কপথে ব্যবহারকারীদের ট্রাফিক সরিয়ে নেওয়া হচ্ছে এবং বাকি ক্ষতিগ্রস্ত সার্ভারগুলো দ্রুত সচল করার কাজ চলছে।

প্রতিষ্ঠানটির ভাষ্য, সার্ভারের সক্ষমতা ধীরে ধীরে ফিরলে ব্যবহারকারীরাও পর্যায়ক্রমে সেবা ফিরে পাবেন। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের ডিভাইস ও অ্যাপ্লিকেশনগুলো পুনরায় সংযুক্ত হতে কিছুটা সময় লাগতে পারে।

বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত টানা নয় ঘণ্টার বেশি সময় ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক ও টিমসের পাশাপাশি শেয়ারপয়েন্ট, ওয়ানড্রাইভের মতো প্রাতিষ্ঠানিক সেবাও ব্যাহত হয়। মাইক্রোসফটের এআই সহকারী কোপাইলটও এ সমস্যার কবলে পড়ে। 

মাইক্রোসফট জানিয়েছে, মাইক্রোসফট ৩৬৫ সেবা সচল রাখার দায়িত্বে থাকা সার্ভারগুলোর কনফিগারেশন বা সেটিংসে সমস্যার কারণে এ বিপর্যয় ঘটে থাকতে পারে। সমস্যার সমাধানে সার্ভারের হালনাগাদ পরিবর্তন আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া এবং ক্ষতিগ্রস্ত সার্ভারগুলোতে ট্রাফিকের চাপ কমানোর মতো বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়।

তবে এসব পদক্ষেপের পর সার্ভারগুলো কিছু সময় সচল থাকলেও ব্যবহারকারীদের চাপ আবার বাড়লে সেগুলো ফের অচল হয়ে পড়ে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিভিন্ন অনলাইন সেবার বিপর্যয় পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টার দিকে মাইক্রোসফট ৩৬৫ ব্যবহারে সমস্যার অভিযোগ বাড়তে শুরু করে।

বিশ্বের ৭৪টি দেশ থেকে প্রায় ১ লাখ ৩০ হাজার অভিযোগ জমা পড়ে। এতে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক ও টিমসের পাশাপাশি শেয়ারপয়েন্ট, ওয়ানড্রাইভের মতো প্রাতিষ্ঠানিক সেবাও ব্যাহত হয়। মাইক্রোসফটের এআই সহকারী কোপাইলটও এ সমস্যার কবলে পড়ে।

শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ৩টা ৩০ মিনিট পর্যন্ত মাইক্রোসফটের এক্সচেঞ্জ সেবা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিল।

আউটলুকের ই-মেইল ব্যবস্থাপনার পেছনে কাজ করে এ সেবা। ফলে এর ওপর নির্ভরশীল অন্যান্য পণ্যেও এর প্রভাব পড়ে। তবে টিমসের চ্যাট ও অনলাইন বৈঠকের ক্ষেত্রে তুলনামূলক কম সমস্যা দেখা যায়।

মাইক্রোসফটের কোপাইলট বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস লামান্না সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, পরিস্থিতি সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেলে তা জানানো হবে। তিনি বলেন, সেদিনের সেবা বিপর্যয়ে গ্রাহকদের যে ভোগান্তি হয়েছে, তার জন্য প্রতিষ্ঠানটি দুঃখিত। সমস্যা সমাধানে কাজ চলছে।

তিনি আরও বলেন, এটি কোনো নাশকতা বা সাইবার হামলার ফল, এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

এর আগে মাইক্রোসফট জানিয়েছিল, তাদের অবকাঠামোর একটি অংশে অস্বাভাবিক মাত্রায় চাপ তৈরি হয়েছে, যা সংযোগজনিত ত্রুটির কারণ হতে পারে। স্বয়ংক্রিয় পরীক্ষার সময় সমস্যার কারণে কয়েকটি সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ে।

মাইক্রোসফটের এ বিপর্যয়ের প্রভাব পড়েছে ওপেনএআই ও অ্যানথ্রোপিকের এআই সেবায় ব্যবহৃত সংযোগব্যবস্থাতেও। ওপেনএআই জানিয়েছে, মাইক্রোসফটের সংযোগব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে। এর ফলে নতুন সংযোগ স্থাপনে ত্রুটি হচ্ছে এবং কিছু টুল প্রত্যাশামতো কাজ করছে না।

অন্যদিকে অ্যানথ্রোপিক জানিয়েছে, তাদের মাইক্রোসফট ৩৬৫ সংযোগব্যবস্থায় প্রভাব ফেলছে এমন একটি সমস্যার উৎস শনাক্ত করা হয়েছে, যা তাদের সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত।

সূত্র : দ্য গার্ডিয়ান

বাংলাদেশ জার্নাল/জেডএইচ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews