1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

বাহরাইনে মার্কিন রাডারে আইআরজিসির হামলার দাবি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



বাহরাইনে মার্কিন রাডারে আইআরজিসির হামলার দাবি

দক্ষিণ ইরানের একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি………

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


দক্ষিণ ইরানের একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (১৩ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা হরমোজগান প্রদেশের বন্দর নগরী সিরিকে শত্রুদের গোলাবর্ষণের খবর প্রকাশ করেছিল।

আধা-সরকারি তাসনিম ও ফার্স সংবাদ সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ওই মার্কিন রাডার স্থাপনাটিকে লক্ষ্যবস্তু করে ধ্বংস করেছে। হরমুজ প্রণালিতে আকাশসীমায় উসকানি ও তেল চোরাচালান বন্ধের আহ্বান জানিয়ে আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, এমন আগ্রাসনের পুনরাবৃত্তি হলে তারা সর্বাত্মক যুদ্ধে জড়াতে সম্পূর্ণ প্রস্তুত। তবে এ বিষয়ে ওয়াশিংটন বা মানামার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।

সেপ্টেম্বরের পর উপসাগরীয় কোনো দেশে মার্কিন সামরিক সম্পদে ইরানের হামলার দাবির এটিই প্রথম ঘটনা। পরিস্থিতি এমন এক সময়ে উত্তপ্ত হলো, যখন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছে। এ ছাড়া ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধ শুরু করলে পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত সংশ্লিষ্ট সব সামরিক ঘাঁটি ইরানি হামলার লক্ষ্যবস্তু হবে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কাতারের মধ্যস্থতায় চলা কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি পুনরায় যুদ্ধে ফিরতে প্রস্তুত। তবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বড় সামরিক অভিযানের পরিবর্তে ইরানের ওপর চলমান অর্থনৈতিক চাপ ও নৌ অবরোধ অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছেন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews