আবারও পেছাল বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ
বাংলাদেশ ও ভারতের মধ্যকার কনস্যুলার সংলাপ আবার পেছাল; চলতি মাসের শেষে তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে ঢাকা।
বাংলাদেশ
জার্নাল ডেস্ক
বাংলাদেশ ও ভারতের মধ্যকার কনস্যুলার সংলাপ আবার পেছাল; চলতি মাসের শেষে তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে ঢাকা।
ঢাকায় অনুষ্ঠেয় ওই সংলাপ স্থগিতের খবরের মধ্যে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের মুখপাত্র সাইদুর রহমান বলেছেন, অক্টোবরের শেষে ঢাকায় কনস্যুলার সংলাপ হওয়ার থাকলেও দুদেশের আলোচনার প্রেক্ষিতে তা পেছানো হয়। এরপর অক্টোবরের শেষে এক কূটনৈতিকপত্রে ১৭ ও ১৮ নভেম্বর ওই সংলাপের তারিখ নির্ধারণের প্রস্তাব করে ভারত। তবে, বাংলাদেশের জন্য সুবিধাজনক সময় বিবেচনায় এই মাসের শেষে তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। তারিখ পুনর্নির্ধারণের অনুরোধ জানিয়ে গত সপ্তাহে ভারতকে কূটনৈতিকপত্র পাঠানো হয়।
নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র-এনআইডি পেতে দিল্লির বাংলাদেশ হাই কমিশনে আইনজীবীর মাধ্যমে শেখ হাসিনার অনুরোধের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের এ বৈঠক পেছানোর বিষয়টি প্রকাশ্যে এল।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, ডিসেম্বরে শেখ হাসিনার দেশের ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যকার সম্পর্কে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। দেশের একাধিক সংবাদমাধ্যমও একই খবর দিয়েছে। তবে, হাই কমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান বলেছেন, এ বৈঠক পেছানোর সঙ্গে শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে অনুরোধের সঙ্গে ‘দূরতম সম্পর্ক’ নেই। ওই চিঠি আসার আগেই ভারতকে কূটনৈতিকপত্র পাঠানোর কথা বলেন তিনি।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪০টির বেশি দ্বিপক্ষীয় আলোচনার প্ল্যাটফর্মের একটি কনস্যুলার সংলাপ। ২০১৭ সালে শুরু হওয়া কনস্যুলার সংলাপ এর আগে চারবার অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে চতুর্থ সংলাপ অনুষ্ঠিত হয় দিল্লিতে।
বাংলাদেশ জার্নাল/সিএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

