1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় শর্ট সার্কিটের আলামত মেলেনি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


এনসিপি নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় শর্ট সার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা। তাঁর পর্যবেক্ষণ, বৈদ্যুতিক ত্রুটির পরিবর্তে অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত চার সদস্যের কমিটির কাছে জবানবন্দি দেওয়ার পর এ কথা জানান কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর জোনাল অফিসের এজিএম তোজাম্মেল হক।

তিনি জানান, অগ্নিকাণ্ডের রাতেই তাঁরা নুসরাত তাবাসসুমের বাড়িতে গিয়ে প্রাথমিক পর্যবেক্ষণ করেন। এ সময় বাড়ির বৈদ্যুতিক মিটারটি অক্ষত অবস্থায় পাওয়া যায়। একইভাবে বাড়িটিতে বিদ্যুৎ সরবরাহকারী ট্রান্সফরমারের সার্কিট ফিউজেও কোনো ধরনের ক্ষতির চিহ্ন দেখা যায়নি।

তোজাম্মেল হকের ভাষ্য অনুযায়ী, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে সাধারণত বৈদ্যুতিক মিটার কিংবা ট্রান্সফরমারের সার্কিট ফিউজ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা। কিন্তু এ ঘটনায় দুটির কোনোটিতেই ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি। তাই তাঁদের পর্যবেক্ষণে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে না। অন্য কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

এর আগে শুক্রবার দুপুরের পর থেকে নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির বক্তব্য নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। ওই কমিটির কাছেই নিজের পর্যবেক্ষণ ও বক্তব্য তুলে ধরেন তোজাম্মেল হক।

উল্লেখ্য, অগ্নিকাণ্ডের পর থেকেই নুসরাত তাবাসসুম দাবি করে আসছেন, শর্ট সার্কিট থেকে তাঁর বাড়িতে আগুন লাগেনি। তাঁর অভিযোগ, পেট্রোলবোমা নিক্ষেপ করে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো তদন্তাধীন।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews