1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

'পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে গুলি করব'

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে গুলি করব’—মুঠোফোনে এমন হুমকি দিয়ে চট্টগ্রামের রাউজানে ইসলামী ফ্রন্টের এক নেতার কাছে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। ১৫ মিনিটের মধ্যে নির্দিষ্ট বিকাশ নম্বরে টাকা পাঠানোর নির্দেশও দেওয়া হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নেতা।

হুমকির শিকার মাওলানা ইলিয়াস নুরী ইসলামী ফ্রন্টের রাউজান উপজেলা শাখার সভাপতি। পাশাপাশি তিনি রাঙ্গুনিয়ার বেতাগী রহমানিয়া মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-রাউজান আসনে মোমবাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।

থানায় দেওয়া লিখিত অভিযোগে ইলিয়াস নুরী জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি অপরিচিত নম্বর থেকে তাঁর মুঠোফোনে কল আসে। ফোনের অপর প্রান্তের ব্যক্তি স্থানীয় এক শীর্ষ সন্ত্রাসীর নাম ব্যবহার করে তাঁর কাছে চাঁদা দাবি করেন। একই সঙ্গে ১৫ মিনিটের মধ্যে একটি নির্দিষ্ট বিকাশ নম্বরে টাকা পাঠানোর নির্দেশ দেন। অন্যথায় যেখানে পাওয়া যাবে, সেখানেই গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়।

প্রথমবার ফোন করার প্রায় ১০ মিনিট পর একই নম্বর থেকে আবারও কল আসে। এ সময় হুমকিদাতা জানতে চান, তিনি চাঁদার টাকা পাঠিয়েছেন কি না। দ্রুত টাকা পাঠানোর জন্য চাপ দিয়ে ওই ব্যক্তি বলেন, তাঁকে বাঁচানোর জন্য আবার ফোন করা হয়েছে। টাকা না দিলে তাঁকে হত্যা করতে হবে। অন্যদের হত্যার প্রসঙ্গ টেনেও গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

ঘটনার বিষয়ে মাওলানা ইলিয়াস নুরী বলেন, প্রথমবার ফোন আসার সময় তিনি মসজিদে অবস্থান করছিলেন। তাঁকে চাঁদা দিতে বলা হলেও নির্দিষ্ট কোনো অঙ্ক উল্লেখ করা হয়নি। হুমকিদাতা নিজের পরিচয় না দিয়ে স্থানীয় এক সন্ত্রাসীর নাম ব্যবহার করে টাকা দাবি করেন। পাশাপাশি একটি বিকাশ নম্বরে টাকা পাঠানোর নির্দেশ দেন।

ইলিয়াস নুরী বলেন, ‘আমাকে বলেছে, পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব। কসম কেটে বলেছে, চাঁদা না দিলে আমাকে হত্যা করা হবে।’

এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews