1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
Is Sandpapergate ‘burning out of control’? How Australian media reacted to Pat Cummins news conference যশোরে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে মামলা, আটক ৯ ১০০ আসনে ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত: স্পিকার প্রেমিককে মৃত ভেবে নদীর পাড়ে ফেলে গেলো প্রেমিকার ভাড়া করা বন্ধুরা ব্রাহ্মণপাড়ায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২, ইয়াবা ও দুটি মোটরসাইকেল জব্দ সাফের সেমিফাইনাল দেখতে দর্শকদের আগেভাগে স্টেডিয়ামে আসার আহ্বান ডিএমপির দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা, আরও ৩ জন গ্রেফতার Microsoft ‘deeply sorry’ for global outage after almost 24 hours of disruption মেসি-পরবর্তী আর্জেন্টিনার আক্রমণভাগে নতুন ভরসা ফ্লাকো লোপেজ যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম

যশোরে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে মামলা, আটক ৯

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


যশোরে জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ আদালতের ফটক এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। বিস্ফোরক আইনের ধারায় মামলাটি দায়ের করেছেন কোতোয়ালি থানার এসআই রাইসুল ইসলাম।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পৃথক দুটি স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর রাতে শহরজুড়ে বিশেষ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে পুলিশ।
মামলার আসামিরা হলেন—মনিরুজ্জামান লাবলু, লাভলু, কাজী বাকেরুল ইসলাম ইরান, আরমান হোসেন রিজভী, ডালিম হোসেন, সম্রাট, তানভির, হৃদয়, ভোমর বাপ্পি, আইজুল, তুহিন, শিপন ভাগ্নে, দেলো, মোহন আলী, ব্ল্যাক মামুন, অমিত কর্মকার, আবুজার হোসাইন, ইকবাল বাদশা রনি, সুমন, আবির ও জাফর।
আটককৃতরা হলেন—মনিরুজ্জামান লাবলু, লাভলু, কাজী বাকেরুল ইসলাম ইরান, আরমান হোসেন রিজভী, ডালিম হোসেন, আব্দুল আলিম গাজী, শরিফুল ইসলাম ও সানোয়ার হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে এসআই রাইসুল ইসলাম জানতে পারেন, জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ আদালতের ফটকের সামনে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পেছনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সহকারী জজ আদালতের ফটকের সামনে থেকে বিস্ফোরিত টিনের কৌটার অংশবিশেষ ও কালো স্কচটেপের টুকরা উদ্ধার করে। একই সময়ে রাত ৮টা ৩৫ মিনিটের দিকে প্যারিস রোড থেকে আদালত ভবনের পেছনের দিকে ককটেলসদৃশ হাতবোমা নিক্ষেপ করা হয়। বোমাটি আদালত ভবনের পেছনের প্রবেশ পথের ডান পাশে প্রাঙ্গণের ভেতরে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। পুলিশ ওই স্থান থেকে ছয়টি বিয়ারিং বল, দুটি কালো স্কচটেপের টুকরা এবং বিস্ফোরিত টিনের কৌটার অংশবিশেষ উদ্ধার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় সদস্য। শান্তিশৃঙ্খলা নষ্ট ও যশোরকে অস্থিতিশীল করতে তারা এসব নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews