1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

আখাউড়ায় ছাত্রদলের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রদলের আংশিক কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় বিএনপির দলীয় কার্যালয়সহ চারটি দোকান ভাঙচুর করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর এলাকার সড়ক বাজারে এ সংঘর্ষ চলে। আহতদের মধ্যে ১২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

গত ১ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন ও সদস্যসচিব সমীর চক্রবর্তীর যৌথ স্বাক্ষরে আখাউড়া উপজেলা ও পৌর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পক্ষে-বিপক্ষে লেখালেখি শুরু হয়। একপর্যায়ে কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন একটি পক্ষের নেতাকর্মীরা। অন্যদিকে নতুন কমিটির সমর্থনে আনন্দ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন অপর পক্ষ।

কমিটি গঠন নিয়ে স্থানীয় সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মুশফিকুর রহমানের সমর্থকদের অভিযোগ, প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রহমান সানির নির্দেশনায় ছাত্রদলের উপজেলা ও পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে তাঁরা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদের সমর্থকেরা নতুন কমিটির পক্ষে অবস্থান নিয়ে আনন্দ মিছিলের কর্মসূচি দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে নতুন কমিটির সমর্থকেরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে পৌঁছালে কমিটি বাতিলের দাবিতে অবস্থান নেওয়া অপর পক্ষের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। পরে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ শুরু হয়। এতে পুরো সড়ক বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারীরা দলীয় কার্যালয়ের ভেতরে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকেন। এ সময় তাঁদের পক্ষের বিএনপি কার্যালয়সহ চারটি দোকান ভাঙচুর করা হয়। নতুন কমিটির সমর্থকরা জেলা বিএনপি নেতা কবির আহমেদের অনুসারী বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় বিল্লাল নামে এক পুলিশ সদস্য আহত হন। পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন। পরে সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews