1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

ফেরির মাস্টারের মুক্তির দাবিতে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত


শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রেখেছেন বিআইডব্লিউটিসির ফেরির কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার (১৪ নভেম্বর) ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় দুই শতাধিক যানবাহন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা কক্সবাজার ও বান্দরবানে শিক্ষা সফরে যান। সফর শেষে শুক্রবার চাঁদপুরের হরিনা ফেরিঘাট থেকে কাকলী ফেরিতে করে শরীয়তপুরের নরসিংহপুরের উদ্দেশে রওনা হন। ফেরিতে শিক্ষার্থী ও অভিভাবকদের নামিয়ে দেওয়ার পর কয়েকজন শিক্ষার্থী ফেরির সামনের অংশে অবস্থান করছিল। এসময় বালুবাহী একটি বাল্কহেডের সঙ্গে ফেরিটির সংঘর্ষ হয়। এতে ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দিলে ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, ফেরি ও বাল্কহেডের সংঘর্ষের ঘটনায় চাঁদপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে নৌ পুলিশের এক উপ-পরিদর্শক। সেই ঘটনায় ফেরি ও বাল্কহেডের চারজনকে আসামি করা হয়েছে। এই ঘটনার মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

ফেরির কর্মকর্তা-কর্মচারীদের দাবি, শুক্রবার নরসিংহপুর ফেরিঘাটের কাছে ফেরি কাকলীর সঙ্গে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষের ঘটনায় মাদরাসাছাত্রের মৃত্যুর পর চাঁদপুরের আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ি ফেরির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে। তাদের অভিযোগ, অন্যায়ভাবে তাকে গ্রেফতার করা হয়েছে।

কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, মাস্টারকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা ফেরি পরিচালনা করবেন না। তবে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপারের ক্ষেত্রে ফেরি ছাড়ার কথা জানিয়েছেন তারা।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ জট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন ভোগান্তিতে পড়া যাত্রী ও চালকরা।

ট্রাকচালক সহিদ বেপারি বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় আমাদের দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। এতে একদিকে যেমন সময় ও অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে গাড়িতে থাকা কাঁচামাল ও পচনশীল পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারলে ব্যবসায়ীদেরও বড় ধরনের লোকসান গুনতে হবে।

বাসচালক শ্যামল বলেন, আমরা যশোর থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম যাচ্ছি। এখানে এসে জানতে পারি ফেরি চলাচল বন্ধ আছে। এখন যাত্রী ও চালক সবাই চরম ভোগান্তিতে পড়েছি। আগে জানলে এই রুটে আসতাম না। এখন পদ্মা সেতু হয়ে ঘুরে যাওয়াও সম্ভব না। আমরা চাই, দ্রুত সমস্যার সমাধান করে ফেরি চলাচল স্বাভাবিক করা হোক।

যাত্রী রাব্বি হোসেন বলেন, ফেরি বন্ধ থাকায় আমাদের অনেকক্ষণ ধরে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি কষ্ট পাচ্ছেন। জরুরি কাজে যারা যাচ্ছেন, তারাও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। এভাবে দীর্ঘ সময় অপেক্ষা করতে হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। আমরা চাই, দ্রুত ফেরি চালু করে এই ভোগান্তি থেকে আমাদের মুক্তি দেওয়া হোক।

বিআইডব্লিউটিসির মাস্টার অ্যাসোসিয়েশন (বীমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুর রব বলেন, আমাদের ফেরি দুর্ঘটনার শিকার হলে সেটি নৌ অধ্যাদেশ আইন অনুযায়ী ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। অথচ নৌ পুলিশকে একাধিকবার বলার পরও আমাদের এক মাস্টারকে অন্যায়ভাবে আটক করেছে। তাছাড়া যেই ছেলেটি মারা গেছে তার পরিবার কোনো ধরনের অভিযোগ করেনি। তারা বলেছে ভুল ছিল বাল্কহেডের। এরপরও পুলিশ আমাদের মাস্টারকে ধরে নিয়ে যায়। যদি তাকে ছেড়ে দেওয়া না হয় তাহলে সারা বাংলাদেশের ফেরি চলাচল বন্ধের ডাক দেওয়া হবে।

বিষয়টি নিয়ে বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, আমাদের ফেরির মাস্টাররা উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। গতকাল চ্যানেলে ঢোকার মুহূর্তে অবৈধ বাল্কহেডগুলোকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। এরপরও তারা ফেরিকে ধাক্কা দেয়। এই ঘটনায় ফেরির মাস্টারকে গ্রেফতার করে পুলিশ। তাই তার মুক্তির দাবিতে এই রুটে বিআইডব্লিউটিসির কর্মচারী ও মাস্টাররা কর্মবিরতির ডাক দিয়েছেন। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। যাতে সমস্যা সমাধান করে ফেরি চলাচল সচল করা হয়।

চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, আমরা প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করেছি। এই দুর্ঘটনার পেছনে ফেরি ও বাল্কহেডের চালকের দায় রয়েছে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিটা তদন্ত করা হচ্ছে। কর্মবিরতির বিষয়ে আমরা বলতে পারব না।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews