1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার কারণে এ পর্যন্ত ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মাহমুদ হাসান খান বলেন, পোশাকশিল্পে একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এতে কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি দেশের প্রধান রপ্তানি আয়ের খাতও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি অভিযোগ করেন, দেশের পোশাকশিল্প ও অর্থনীতির ক্ষতি করার উদ্দেশ্যে একটি মহল শিল্প খাতে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে। পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই মহলের পরিচয়ও পরিবর্তিত হচ্ছে।

বিজিএমইএ সভাপতি বলেন, বিজিএমইএ কিংবা বিকেএমইএ কোনো লেজুড়বৃত্তিক সংগঠন নয়। সংগঠনের নেতাদের ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে বিজিএমইএর নিজস্ব কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। যে সরকারই ক্ষমতায় থাকুক, সংগঠনটি তাদের সঙ্গে কাজ করে এবং সহযোগিতার চেষ্টা করে।

পোশাকশিল্পে চলমান অস্থিরতার বিষয়ে তিনি বলেন, গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠিত হয়েছে। তবে এর আগেই অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শিল্প খাতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে শুরু করে।

তিনি আরও বলেন, অক্টোবরের আগে শ্রমিকদের পক্ষ থেকে যেসব দাবি উত্থাপন করা হয়েছিল, সেগুলোর যৌক্তিকতা থাকতে পারে। কিন্তু ১ নভেম্বর মজুরি বোর্ড গঠনের পর থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মাহমুদ হাসান খান বলেন, মজুরি বোর্ড গঠনের প্রথম দিনই নতুন মজুরি কবে থেকে কার্যকর হবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। এরপরও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে মালিকপক্ষকে চাপে ফেলে অযৌক্তিক মজুরি ঘোষণা করানোর উদ্দেশ্য থাকতে পারে। এ ছাড়া এর পেছনে অন্য কোনো মহলের ভিন্ন অভিসন্ধিও থাকতে পারে।

তিনি বলেন, পোশাকশিল্পের মালিকসহ সংশ্লিষ্ট সবাই দেশপ্রেমিক এবং আইন মেনে চলতে আগ্রহী। একই সঙ্গে তিনি সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, কোনোভাবেই যেন কেউ আইন নিজের হাতে তুলে না নেন।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews