মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি পরিচয় দেওয়া কামাল উদ্দিন
বিদেশে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে নিজেকে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি পরিচয় দেওয়া আইনজীবী কামাল উদ্দিনকে মুক্তি দিয়েছেন আদালত। শুক্রবার মধ্যরাতে চট্টগ্রামের কর্ণফূলীর মইজ্জারটেক এলাকার বাসা থেকে তাকে হেফাজতে নিয়েছিল পুলিশ।
আইন-আদালত
জার্নাল ডেস্ক

কিছু লোক কামাল উদ্দিনের বাড়ির বাইরে জড়ো হয়ে মব হামলা চালানোর চেষ্টা করে। পরে তাকে হেফাজতে নেওয়া হয় বলে জানায় পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের একটি আদালতে হাজির করা হলে তাকে মুক্তির আদেশ দেওয়া হয়।
কামাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহ–আইনবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-বন্দর) সোহেল রানা বলেন, মেট্রোপলিটন আইনের ৯৯ ধারায় কামাল উদ্দিনকে আদালতে পাঠানো হয়েছিল।
মুক্তির পর কামাল গণমাধ্যমকে বলেন, ১৯ নভেম্বর আওয়ামী লীগের নতুন অবরোধ কর্মসূচির সমালোচনা করায় মুখোশধারী একদল লোক আমার ওপর মব হামলা চালানোর চেষ্টা করেছিল।
তিনি আরও বলেন, খবর পেয়ে প্রশাসন আমাকে উদ্ধার করে এবং পরে আদালতে পাঠায়। পরে আদালত আমাকে মুক্তি দেন। আমি আরও মব হামলার আশঙ্কা করছি।
২০২৪ সালের ৫ আগস্টের পর কামাল নিজেকে ‘নন পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করে এবং দলের জ্যেষ্ঠ নেতাদের সমালোচনা করে ভিডিও পোস্ট করে আলোচনায় আসেন।
বাংলাদেশ জার্নাল/সিএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();