1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শুক্রবারের হামলার পর শনিবারও (১৪ নভেম্বর) একই স্থাপনায় হামলার এ দাবি জানাল ইরান।

ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বাহরাইনের রিফা বিমান ও হেলিকপ্টার ঘাঁটিতে অবস্থিত মার্কিন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসির বিমানবাহিনী। তবে হামলায় স্থাপনাটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটি হিসেবে পরিচিত।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, মার্কিন সামরিক বাহিনীর নির্লজ্জ আগ্রাসনের বিরুদ্ধে আমাদের চূড়ান্ত ও কঠোর প্রতিক্রিয়ার দ্বিতীয় পর্যায়ে, বাহরাইনের রিফা হেলিকপ্টার ঘাঁটিতে অবস্থিত আমেরিকান বিমান প্রতিরক্ষা রাডারটিকে ছয়টি ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এর আগে শুক্রবারও বাহরাইনে মার্কিন আগাম সতর্কীকরণ রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেটি ধ্বংসের দাবি করেছিল আইআরজিসি। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ওই দাবি নাকচ করে জানায়, ইরানের ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এতে কেউ হতাহত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও ঘটেনি বলে জানায় তারা।

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিমের প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক আকাশপথে উসকানি ও তেল চোরাচালানের জবাবে শুক্রবারের হামলাকে ‘কঠোর সতর্কবার্তা’ হিসেবে দেখছে আইআরজিসি। রয়টার্সের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের পর উপসাগরীয় কোনো দেশে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি এবারই প্রথম করেছে তেহরান।

এদিকে সাম্প্রতিক সময়ে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে একাধিক সতর্কবার্তা দিয়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

ফার্সে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে। ওই জলপথ দিয়ে জাহাজ চলাচলে পাহারা দেওয়ার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেছে তারা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব আরও কঠোর ও বিধ্বংসী হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।

সূত্র : আল জাজিরা, রুদাও



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews