1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

অভিষেকেই গোল্ডেন ডাক, ৭ রানেই ২ উইকেট হারাল বাংলাদেশ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



অভিষেকেই গোল্ডেন ডাক, ৭ রানেই ২ উইকেট হারাল বাংলাদেশ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। অভিষেকের প্রথম বলেই আউট হয়েছেন মাহফিজুল ইসলাম। এরপর শূন্য রানে ফিরেছেন মুমিনুল হক। তিন ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭ রান।

খেলা

জার্নাল ডেস্ক


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ইনিংসের শুরুতেই বিপর্যয়ে পড়েছে দল। কাগিসো রাবাদার প্রথম বলেই আউট হয়ে টেস্ট অভিষেক স্মরণীয় করে রাখতে ব্যর্থ হয়েছেন তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম। এরপর রাবাদার দ্বিতীয় ওভারে উইকেট হারিয়েছেন মুমিনুল হকও।

নিজের পরের ওভারে আরেকটি উইকেট নেন কাগিসো রাবাদা। তাঁর বলে কট বিহাইন্ড হন মুমিনুল হক।

টেস্টে ফেরার ম্যাচে প্রথম ইনিংসে বাঁহাতি এই ব্যাটসম্যান টিকতে পেরেছেন মাত্র সাত বল। করতে পারেননি কোনো রান।

প্রথম বলে মাহফিজুল ইসলাম আউট হলে ক্রিজে আসেন মুমিনুল। ওই ওভারের বাকি পাঁচ বলই ডট খেলেন তিনি।

রাবাদার পরের ওভারের প্রথম বলও ডট খেলেন মুমিনুল। পরের বলে ব্যাট চালিয়ে দেন তিনি। ব্যাটের কানায় লেগে বল জমা পড়ে রায়ান রিকেলটনের হাতে।

তিন ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭ রান। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী নাজমুল হোসেন শান্ত। প্রথম বলেই চার মেরে শুরু করেছেন বাংলাদেশ অধিনায়ক।

টেস্ট ক্রিকেটের শুরুটা ভালো হলো না মাহফিজুল ইসলামের। কাগিসো রাবাদার প্রথম বলে স্লিপে ক্যাচ দিয়ে অনাকাঙ্ক্ষিত রেকর্ডে উঠেছে তরুণ এই ওপেনারের নাম।

বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টের কোনো ইনিংসে প্রথম বলেই আউট হলেন ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান।

সব মিলিয়ে অভিষেকে প্রথম বলে আউট হওয়া বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার তিনি। আগের তিনজনই ছিলেন বোলার। ২০০৪ সালে নাজমুল হোসেন, ২০০৬ সালে আব্দুর রাজ্জাক এবং ২০১৮ সালে নাজমুল ইসলাম অভিষেকের প্রথম বলেই আউট হয়েছিলেন।

অভিষেকের প্রথম ইনিংসেই গোল্ডেন ডাকের শিকার হন মাহফিজুল ইসলাম। কাগিসো রাবাদার অফ স্টাম্পের বাইরের বলের লাইনে পুরোপুরি যেতে পারেননি তিনি। ব্যাটের কানায় লেগে বল চলে যায় গালিতে। সেখানে কোনো ভুল করেননি মার্কো ইয়ানসেন।

অভিষেকে প্রথম ইনিংসে মাত্র এক বল খেলতে পেরেছেন মাহফিজুল।

দক্ষিণ আফ্রিকার পথে হাঁটেনি বাংলাদেশ। স্বাগতিকরা চার পেসার নিয়ে একাদশ সাজালেও বাংলাদেশ দলে পেসার তিনজন। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনের সঙ্গে একাদশে একমাত্র স্পিনার মেহেদী হাসান মিরাজ।

দলের প্রয়োজনে অবশ্য তাওহিদ হৃদয় ও মুমিনুল হকের স্পিন বোলিং কাজে লাগানোর আভাস আগেই দিয়ে রেখেছেন নাজমুল হোসেন শান্ত।

ওপেনিংয়ে জায়গা পেয়েছেন মাহফিজুল ইসলাম। অভিষেক হচ্ছে এই তরুণের। মুশফিকুর রহিম ও মুমিনুল হক দুজন ফিরলেও একাদশে জায়গা ধরে রেখেছেন তাওহিদ হৃদয়।

মুশফিকের চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে খেলেন তিনি। কনকাশনের কারণে দ্বিতীয় টেস্ট থেকে মুমিনুল ছিটকে গেলে পরের টেস্টেও টিকে যান হৃদয়। সেই ম্যাচের প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের ইনিংস খেলার পর তাঁকে বাদ দিতে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ:

আগের দিনই নিজেদের একাদশ জানিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। চার পেসার মার্কো ইয়ানসেন, ভিয়ান মুল্ডার, কাগিসো রাবাদা ও ডেইন প্যাটারসনের সঙ্গে আছেন একমাত্র স্পিনার সাইমন হার্মার।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম, মার্কাস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটস্কি, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, ভিয়ান মুল্ডার, সাইমন হার্মার, কাগিসো রাবাদা ও ডেইন প্যাটারসন।

কয়েন ভাগ্য পাশে পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা জানান, টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন।

দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্টেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মাহফিজুল ইসলামের। জোহানেসবার্গ টেস্টে তরুণ এই ওপেনারকে অভিষেক করিয়েছে বাংলাদেশ। এই সংস্করণে দেশের ১১২তম ক্রিকেটার তিনি।

চলতি জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত ফর্মের পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পান মাহফিজুল। টুর্নামেন্টের পাঁচ ম্যাচের ১০ ইনিংসে ৭৪.৬৬ গড়ে ২২ বছর বয়সী এই ওপেনার করেছেন ৬৭২ রান।

সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯ ম্যাচে ৩৩.৬৭ গড়ে তাঁর সংগ্রহ ১ হাজার ১৪৫ রান। তিনটি ফিফটির সঙ্গে চারটি সেঞ্চুরি করেছেন তিনি।

ডারউইনে ঐতিহাসিক সাফল্যের পর কোনো সংস্করণেই জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছেও সিরিজ হেরেছে দলটি। এতে বড়সড় ধাক্কা লেগেছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও।

সাম্প্রতিক হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর অভিযানে বাংলাদেশের সামনে এবার দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

দক্ষিণ আফ্রিকার মাঠে বাংলাদেশের পরিসংখ্যান খুবই নাজুক। এখন পর্যন্ত খেলা আট টেস্টের পাঁচটিতেই তারা হেরেছে ইনিংস ব্যবধানে। বাকি তিনটিতে পরাজয়ের ব্যবধান যথাক্রমে ২২০, ৩৩২ ও ৩৩৩ রান।

নতুন সিরিজেও কঠিন পরীক্ষাই দিতে হবে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের। লিখতে হবে নতুন কোনো গল্প। তা করতে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপেও ফাইনাল খেলার সম্ভাবনা বেঁচে থাকবে বাংলাদেশের।

বাংলাদেশ জার্নাল/এনএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews