গৃহবন্দি সোনম ওয়াংচুক, লাদাখে বাড়ছে উত্তেজনা
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ এর রাঞ্চোর বাস্তব চরিত্র সোনম ওয়াংচুককে ৬০ দিনের জন্য গৃহবন্দি করেছে ভারত। এনডিটিভির খবরে বলা হয়েছে, রবিবার লেহ-এর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাকে গৃহবন্দির নির্দেশ দিয়েছেন।
এই সময়ের মধ্যে তিনি কোনো ধরনের র্যালি অথবা মিছিলে যোগ দিতে পারবেন না।
এদিকে আগামী ৪ ডিসেম্বর লাদাখে কাউন্সিল নির্বাচন হবে। তবে সোনম ওয়াংচুকসহ লাদাখের বিভিন্ন সংগঠন এর বিরোধীতা করছে। গতকাল শনিবার এ নিয়ে একটি আন্দোলনে গিয়েছিলেন ওয়াংচুক।
সেখান থেকে তাকে সরিয়ে দেওয়ার একদিন পর গৃহবন্দির নির্দেশ দেওয়া হলো। প্রশাসনের এ সিদ্ধান্তকে কেন্দ্র করে লাদাখের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
এনডিটিভি বলছে, ওয়াংচুককে গৃহবন্দি করার জন্য প্রশাসন পুলিশের প্রতিবেদন এবং লেহ পুলিশ প্রধানের একটি চিঠির কথা উল্লেখ করেছে। যে চিঠিতে লেহ পুলিশ প্রধান ওয়াংচুকের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপের অনুরোধ করেছেন।
গৃহবন্দি করার নির্দেশনাটি আজ থেকেই কার্যকর হবে এবং পরবর্তী ৬০দিন অব্যাহত থাকবে।
ওয়াংচুক এবং অন্যান্য অধিকারকর্মীরা বলেছেন, ৪ ডিসেম্বর কাউন্সিল নির্বাচনের সময় প্রচুর শীত থাকবে এবং মানুষ অন্যত্র যাওয়ায় ভোটে এর প্রভাব পড়বে।
গৃহবন্দি বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন, তার বাড়ি কয়েক ডজন পুলিশ সদস্য ঘিরে ফেলেছেন।
সোনম ওয়াংচুক বর্তমান হিন্দুত্ববাদী বিজেপি সরকারের ঘোর বিরোধী। দিল্লিতে কয়েক মাস আগে সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেখানে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।
এছাড়া লাদাখের পরিবেশ রক্ষায়ও তিনি বেশ সোচ্চার।
বাংলাদেশ জার্নাল/জেডএইচ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

