1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে আ.লীগের কোনো অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আন্দালিভ রহমান পার্থ বলেন, রাজনীতিতে আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছে। রাজনৈতিকভাবে শেখ হাসিনার ফিরে আসারও কোনো সম্ভাবনা নেই। জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। এরপরও দলটির নেতাকর্মীদের শিক্ষা হয়নি।

তিনি আরও বলেন, গত আট মাসে দেশে কোনো ব্যাংক লুট হয়নি, বিদ্যুৎ খাতে দুর্নীতি নেই। এসব বিষয় থেকে মানুষের দৃষ্টি সরিয়ে আলোচনার আবহ তৈরি করতে আওয়ামী লীগ সহিংস রাজনীতি করছে। দলটির সাংগঠনিক তৎপরতা নেই। অন্যদিকে মনোযোগ সরাতেই তারা সহিংস কর্মকাণ্ডে জড়াচ্ছে। সহিংস আন্দোলনের মাধ্যমে ফিরে আসার চেষ্টা কোনো রাজনৈতিক পদক্ষেপ হতে পারে না।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের যে পরিমাণ ক্ষতি করেছে, তাতে ভবিষ্যৎও নষ্ট হয়ে গেছে। দলটি ব্যাংকিং খাতের ব্যালান্সশিট চুরি করে নিয়ে গেছে। এসবের দায়ভার সরকারের না হলেও দেশ পরিচালনার দায়িত্ব নিতে হয়েছে বর্তমান সরকারকে। এখনো বেশি দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে।

এ সময় তিনি বলেন, ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের যতটা ক্ষতি করেনি, ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়েও বেশি ক্ষতি করেছে।

বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। আগুন সন্ত্রাস ও গণহত্যা চালিয়ে যারা পালিয়ে গেছেন, তাঁদের সংবাদ প্রচার জনগণ ভালোভাবে নেবে না।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews