1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্ত জানায়নি ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তবে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দিলে বাংলাদেশ সরকার তা বিবেচনা করবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ জানান, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত দেওয়া হয়নি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত জানানো হলে সরকার তা বিবেচনা করবে। এর বাইরে কে কোথায় কী প্রতিবেদন প্রকাশ করছে, তা দেখার সময় সরকারের নেই এবং সেটি সরকারের বিষয়ও নয়।

সাজাপ্রাপ্ত মৃত্যুদণ্ডের আসামি হিসেবে শেখ হাসিনা বর্তমানে বিদেশে অবস্থান করছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তিনি কীভাবে দেশে ফিরবেন, তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। তাঁর ভাষ্য, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য যেকোনো আসামির মতো শেখ হাসিনাও দেশে ফিরবেন এবং সাজা ভোগ করবেন।

শামা ওবায়েদ বলেন, ভারত যদি এ বিষয়ে সাড়া দেয়, তাহলে বাংলাদেশের জনগণ ও সরকারের জন্য বিষয়টি সহজ হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা ইস্যুর চেয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশের সম্পর্ক শেখ হাসিনার চেয়ে অনেক বিশাল ব্যাপার। ভারত-বাংলাদেশ সম্পর্ক মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু হয়েছে। এই সম্পর্ক একটি বিষয় নিয়ে সীমাবদ্ধ নয়। দুই দেশের মধ্যে কিছু অমীমাংসিত ইস্যু আছে, যা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।’

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শামা ওবায়েদ বলেন, অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এখনো জ্বালাও-পোড়াওয়ের ঘটনা দলটিই ঘটাচ্ছে। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ আগেও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এখনো তা করছে। দলটি অন্য একটি দেশে অবস্থান করে এসব কর্মকাণ্ড পরিচালনা করছে। সরকার হিসেবে বাংলাদেশের এ বিষয়টি মোকাবিলা করা প্রয়োজন।

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ সংলাপ নিয়ে পত্রিকায় ভুল তথ্য প্রকাশিত হয়েছে। সংলাপটি সচিব পর্যায়ে হওয়া প্রয়োজন। দুই পক্ষই কিছুদিন পর বৈঠকটি আয়োজন করা ভালো হবে বলে জানিয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি বি বিসি বাংলার এক প্রতিবেদনে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের সম্ভাব্য দুটি শর্তের কথা প্রকাশ করা হয়। গত ১২ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে নয়াদিল্লির কর্মকর্তারা দুটি শর্তের আভাস দিয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা প্রথম শর্ত অনুযায়ী, শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক বিমানে ভারতে গিয়েছিলেন, তাঁকে ফিরিয়ে নেওয়ার কাজটিও বাংলাদেশ সেনাবাহিনীকে করতে হবে।

দ্বিতীয় শর্ত হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা যেন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরু হয়, সে বিষয়ে বাংলাদেশ সরকারকে নিশ্চয়তা দিতে হবে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews