অন্যের পরিচয়ে বিজিবিতে ৩৮ বছর চাকরি, সাবেক সিপাহীর ১৩ বছরের কারাদণ্ড
অন্যের নাম ও শিক্ষাগত সনদ ব্যবহার করে ৩৮ বছর বিজিবিতে চাকরি করার অভিযোগে সাবেক সিপাহী আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অর্থদণ্ড, সরকারি কোষাগারে অর্থ ফেরত এবং সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যান্য
অন্যের নাম ব্যবহার করে ৩৮ বছর বিজিবিতে চাকরি করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক এক সিপাহীকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম বুধবার এ রায় দেন। সাজাপ্রাপ্ত সাবেক সিপাহীর নাম আকবর আলী।
রায়ের আগে পর্যবেক্ষণে বিচারক বলেন, “জাল-জালিয়াতির উৎকৃষ্ট মামলা।”
রায়ের তথ্য জানিয়ে দুদকের কৌঁসুলি খন্দকার শামীম হোসেন বলেন, ছদ্মবেশে বা অন্যের পরিচয়ে প্রতারণার দায়ে আকবর আলীকে তিন বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ দলিল জাল করার অপরাধে পাঁচ বছরের কারাদণ্ডের সঙ্গে দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর বাইরে প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতির দায়ে তাকে চার বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জাল দলিল প্রতারণামূলক বা অসাধুভাবে আসল দলিল হিসেবে ব্যবহার করায় তাকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
ছদ্মনাম ব্যবহার করে সিপাহী পদে চাকরিকালে উত্তোলন করা বেতন-ভাতা সুদসহ হিসাব করে তার সমপরিমাণ অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর শামীম হোসেন।
তিনি বলেন, সেই উদ্দেশ্যে আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে। এদিকে আসামির সাজা একটির পর একটি কার্যকর হবে। সে ক্ষেত্রে তাকে ১৩ বছর কারাভোগ করতে হবে।
আসামি পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির তথ্য দিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু।
রায়ের আগে পর্যবেক্ষণে বিচারক বলেন, “এটি জাল-জালিয়াতির উৎকৃষ্ট মামলা। কীভাবে সবকিছু জাল-জালিয়াতি করে দীর্ঘ ৩৮ বছর চাকরি করে সরকারি কোষাগার থেকে বেতন ভাতা তুলে নেয়।”
মামলার অভিযোগ থেকে জানা যায়, ১৯৮৩ সালে সিরাজগঞ্জ সদরে বিডিআরের সিপাহী পদে নিয়োগের জন্য লাইনে দাঁড়ান আকবর আলী ও জাহাঙ্গীর আলম। তাদের মধ্যে জাহাঙ্গীর আলম নিয়োগের জন্য নির্বাচিত হন। তিনি রাজাপুর হাই স্কুল থেকে অষ্টম শ্রেণি পাসের সনদ ও ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদ জমা দেন। তবে পারিবারিক কারণে তিনি চাকরিতে যোগ দেননি। অন্যদিকে আকবর আলী ওই পদে চাকরির জন্য অযোগ্য বিবেচিত হন।
অভিযোগ অনুযায়ী, জাহাঙ্গীর আলমের অগোচরে তার নাম-পরিচয় ও শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যবহার করে ১৯৮৩ সালের ১ মার্চ বিডিআরে সিপাহী পদে যোগ দেন আকবর আলী। এরপর দীর্ঘদিন ওই পরিচয়ে চাকরি করে সরকারি বেতন-ভাতা উত্তোলন করেন তিনি।
দুদকের অনুসন্ধানে বিজিবি সদর দপ্তরের সংরক্ষিত চাকরির নথি, পুলিশি তদন্ত ফর্ম ও শিক্ষাগত যোগ্যতার সনদ পর্যালোচনা করে পরিচয় জালিয়াতির তথ্য পাওয়া যায়।
এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্র ২০২২ সালের ৭ জুন মামলা করেন। মামলায় ২০২৪ সালের ২১ এপ্রিল আকবর আলীকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন সাধন চন্দ্র সূত্র। গত বছরের ১০ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়, যার রায় এল বুধবার।
বাংলাদেশ জার্নাল/এনএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

