পুঠিয়ায় সাবেক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ
রাজশাহীর পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।
বাংলাদেশ
জার্নাল ডেস্ক
রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, সাবেক চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারা এ ঘটনায় জড়িত, সে বিষয়ে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।
নাশকতার একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে আব্দুস সামাদ বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
তার স্ত্রী রুনা বেগম বলেন, “আমি ও আমার দুই ছেলে বাড়িতে ছিলাম। গভীর রাতে অনেক লোকজন এসে গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে আমাদের তিনজনকে জিম্মি করে ভাঙচুর ও লুটপাট চালায়।”
দুর্বৃত্তরা ঘরে থাকা নগদ ৩০ হাজার টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দাবি করে তিনি বলেন, “এ সময় আমরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে দুর্বৃত্তরা ঘরে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।”
প্রতিবেশী নাসিমা বেগম বলেন, রাত ৩টার পর ওই বাড়ি থেকে শোরগোল শুনে তারা ছুটে যান। লোকজন জড়ো হওয়ার মধ্যেই কিছু লোক বাড়িতে আগুন লাগিয়ে দ্রুত চলে যায়। পরে প্রতিবেশীরা আগুন নেভাতে সক্ষম হলেও ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে।
এদিকে বুধবার সকালে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মণ্ডল, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান ও ওসি ফরিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলাদেশ জার্নাল/এনএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

