ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই, ঘরের সমস্যায় নজর দিন: ভ্যান্সকে ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে তার দেশের কোনও চুক্তির প্রয়োজন নেই। একইসঙ্গে তিনি যুদ্ধ নিরসনের প্রচেষ্টায় ভূমিকা রাখা ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে নির্দেশ দিয়েছেন, যেন তিনি ডেমোক্র্যাট-শাসিত শহর ও রাজ্যগুলোর অপরাধ ও দুর্নীতির দিকে পরিপূর্ণভাবে মনোনিবেশ করেন।
আন্তর্জাতিক
জার্নাল ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে তার দেশের কোনও চুক্তির প্রয়োজন নেই। একইসঙ্গে তিনি যুদ্ধ নিরসনের প্রচেষ্টায় ভূমিকা রাখা ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে নির্দেশ দিয়েছেন, যেন তিনি ডেমোক্র্যাট-শাসিত শহর ও রাজ্যগুলোর অপরাধ ও দুর্নীতির দিকে পরিপূর্ণভাবে মনোনিবেশ করেন।
মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’- এর এক প্রতিবেদনে ভ্যান্স একজন কট্টরপন্থি ইরানি নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে মুখোমুখি বৈঠকে বসে শান্তি আলোচনার কথা ভাবছেন বলে খবর প্রকাশের একদিন পরই ট্রাম্পের এই নির্দেশ এল।
তাছাড়া, এর ঠিক এক সপ্তাহ আগেই ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন।
যুদ্ধের অবসান ঘটাতে শান্তি আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে ভ্যান্স ইরান ও কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে কথাও বলছিলেন। কিন্তু ট্রাম্পের নির্দেশে সেই প্রক্রিয়া থমকে গেছে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টেও ট্রাম্প লিখেছেন, তিনি ভাইস প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাট-শাসিত শহর ও রাজ্যগুলোতে ‘লাগামহীন দুর্নীতি ও অপরাধের দিকে সর্বাত্মক মনোযোগ’ দেওয়ার পরামর্শ দিয়েছেন।
সেইসঙ্গে হরমুজ প্রণালির কথা উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, ইরানের সঙ্গে আমাদের কোনও চুক্তির প্রয়োজন নেই। সেই দিনগুলো অনেক আগেই শেষ হয়ে গেছে। তাদের শত শত বিলিয়ন ডলার আমাদের হাতে আছে, এবং তাদের প্রণালিও আমাদের দখলে!
সম্প্রতি কয়েক সপ্তাহে ট্রাম্প আভাস দিয়েছিলেন যে, মধ্যবর্তী নির্বাচনের পর যুদ্ধ অবসানে ইরান একটি চুক্তি করতে আরও বেশি আগ্রহী হবে।
তবে চলতি সপ্তাহে ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছে যে, তারা বিশ্বাস করে ইরানের বিরুদ্ধে তাদের অবরোধ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো কার্যকর হচ্ছে; যার মানে, এখন আর সামরিক উত্তেজনা বৃদ্ধি কিংবা কূটনীতি—কোনোটিরই প্রয়োজন নেই।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করছে এবং একইসঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপদ পথ নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে।
অন্যদিকে, ইরানের সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে যে, তাদের সতর্কবার্তা উপেক্ষা করার পর চারটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপর যৌথ হামলা চালানোর পর থেকেই যুদ্ধ শুরু হয়েছে পশ্চিম এশিয়ায়। জবাবে ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করায় বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েছে। গত দু’মাসে বড় কোনও হামলা পাল্টা-হামলা না হলেও বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে ধারাবাহিকভাবে।
শুক্রবার তেহরান জানায়, দক্ষিণ ইরানে একটি টেলিযোগাযোগ টাওয়ারে মার্কিন বিমানহামলার প্রতিশোধ হিসেবে তারা পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন বাহিনী সেন্টকমের রাডার স্টেশনে হামলা চালিয়েছে।
ওদিকে, ইরানের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা ‘ইরনা’ জানায়, হরমোজগন প্রদেশের বন্দরনগরী সিরিকে বৃহস্পতিবার রাতে দফায় দফায় হামলা চালিয়েছে শত্রুপক্ষ।
বাংলাদেশ জার্নাল/সিএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



