1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

‘ইলিয়াড’র পর এবার আসছে ‘ওডিসি’, বসুন্ধরায় নতুন আবাসন প্রকল্পের কাজ শুরু

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নতুন বিলাসবহুল আবাসন প্রকল্প ‘দ্য ওডিসি’র নির্মাণকাজ শুরু করেছে আবাসন প্রতিষ্ঠান ফোর্ট্রেস।

শুক্রবার (২৭ নভেম্বর) প্রকল্পটির পাইলিং কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে একই এলাকায় ব্লক ‘এম’-এ প্রতিষ্ঠানটির আরেক প্রকল্প ‘দ্য ইলিয়াড’-এর পাইলিং কাজ শুরু হয়েছিল। এবার ব্লক ‘এন’-এ নতুন প্রকল্পের কাজ শুরু হলো।

গ্রিক মহাকবি হোমারের বিখ্যাত দুই মহাকাব্য ‘ইলিয়াড’ ও ‘ওডিসি’র নাম অনুসরণ করে প্রকল্প দুটির নামকরণ করেছে ফোর্ট্রেস। প্রতিষ্ঠানটির দাবি, আধুনিক স্থাপত্য, নান্দনিক নকশা ও বিলাসবহুল আবাসনের সমন্বয়ে গড়ে তোলা হবে ‘দ্য ওডিসি’।

প্রকল্পটির অন্যতম আকর্ষণ ৮ হাজার ১৫০ বর্গফুট আয়তনের একটি সুপার পেন্টহাউস। পাশাপাশি থাকছে ৪০ ফুট উচ্চতার নান্দনিক প্রবেশপথ। পাইলিং কাজের উদ্বোধনের মধ্য দিয়ে প্রকল্পটি নির্মাণের গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফোর্ট্রেসের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্পের গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফোর্ট্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লুৎফর রহমান অপু বলেন, নতুন প্রকল্পের নির্মাণকাজ শুরু করা মানে গ্রাহকদের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। নির্ধারিত মান বজায় রেখে নির্মাণকাজ সম্পন্ন এবং প্রতিশ্রুত সময়ের মধ্যে প্রকল্প হস্তান্তরে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।

বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক ‘এন’-এ নির্মিত ‘দ্য ওডিসি’কে বিলাসবহুল আবাসনের নতুন সংযোজন হিসেবে গড়ে তুলতে চায় ফোর্ট্রেস। পাইলিং কাজ শুরুর মধ্য দিয়ে প্রকল্পটির আনুষ্ঠানিক নির্মাণযাত্রা শুরু হলো।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews