1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :

ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদরাসা ছাত্রী আফরোজার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদরাসায় কায়দা পড়ে বাড়ি ফেরার পথে অটোরিকশার চাপায় আফরোজা খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের সঞ্চয়পুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকাল ৭টার দিকে সঞ্চয়পুর মাদরাসায় কায়দা পড়তে যায় আফরোজা। পড়া শেষে বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে যায়। এ সময় অটোরিকশাটির চাকা তার বুকের ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আফরোজা খাতুন উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের দড়িপাচাশি গ্রামের ফারুক মিয়া ও আঙ্গুরা দম্পতির মেয়ে। সে তার নানা আবুল কাশেমের (৬০) বাড়িতে থেকে পড়াশোনা করত। নিহত শিশুর চাচা এরশাদ বলেন, সকালে মাদরাসায় কায়দা পড়তে গিয়েছিল আফরোজা। পড়া শেষে বাড়ি ফেরার পথে একটি ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির নানা আবুল কাশেম জানান, সকালে তাঁর নাতনি মক্তবে কায়দা পড়তে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে। আদরের নাতনিকে এভাবে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews