1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :

নালিতাবাড়ীতে মহিলা হোস্টেল থেকে ১৪ লাখ টাকার মালামাল চুরি, গ্রেফতার ৪

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


শেরপুরের নালিতাবাড়ীতে কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টার থেকে কম্পিউটার, টেলিভিশন, জেনারেটরের যন্ত্রাংশ, বৈদ্যুতিক সরঞ্জামসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। মামলার পরপরই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় প্রায় ২ লাখ টাকার চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

গত ১১ নভেম্বর নালিতাবাড়ী থানায় মামলাটি করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াছমীন। মামলায় দণ্ডবিধির ৪৫৭ ও ৩৮০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নালিতাবাড়ী শহরের থানা ও বালিকা বিদ্যালয়সংলগ্ন এলাকায় অবস্থিত কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টারটির কার্যক্রম প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে। ভবনটিতে নিরাপত্তার জন্য কোনো পাহারাদার নেই। এ ছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় সেখানকার সিসি ক্যামেরাগুলোও অকার্যকর হয়ে পড়ে। এই সুযোগে বেশ কিছুদিন ধরে সবার অগোচরে ভবনটি থেকে পর্যায়ক্রমে বিভিন্ন মালামাল চুরি হচ্ছিল।

গত ১০ নভেম্বর পাশের একটি বাসা থেকে আইপিএসের ব্যাটারি চুরির ঘটনা ঘটে। ওই ব্যাটারি চুরির সূত্র ধরে হোস্টেলের মালামাল চুরির বিষয়টি প্রতিবেশীদের নজরে আসে।

পরদিন সকালে এলাকাবাসীর মাধ্যমে বিষয়টি জানতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। পরে খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও তাঁর কার্যালয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভবনের বিভিন্ন কক্ষের দরজার তালা ভাঙা দেখতে পান। পরে কক্ষগুলো পরিদর্শন করে বিভিন্ন মালামাল চুরির বিষয়টি নিশ্চিত হন তাঁরা।

এজাহারে উল্লেখ করা হয়, চোরেরা ভবন থেকে ৬৪টি কম্পিউটার, ৪৮ ইঞ্চির একটি টেলিভিশন, ছয়টি এসি, সাবমার্সিবল পাম্প, জেনারেটরের তার ও ব্যাটারি, সাবস্টেশনের তার, আইপিএস, মিক্সার মেশিন, ইলেকট্রনিকস অ্যাসেম্বলি ও ইলেকট্রিক্যাল ট্রেড প্রশিক্ষণের বিভিন্ন সরঞ্জামসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। চুরি হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ টাকা।

এ ঘটনায় শামীম হাসান সাঈদ, শহিদুল ইসলাম শাহিন, আকরাম হোসেন, রিফাত, তানভীর আহমেদ, ভাঙারি ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম ও জীবনসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে চারজনকে গ্রেফতার এবং তাঁদের কাছ থেকে প্রায় ২ লাখ টাকার মালামাল উদ্ধার করে। তবে এখনো বাকি আসামিরা গ্রেফতার হননি। উদ্ধার করা সম্ভব হয়নি চুরি যাওয়া অধিকাংশ মালামাল।

মামলার তদন্তকারী কর্মকর্তা নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, গ্রেফতার চারজনের মধ্যে আকরাম হোসেন ও শামীম হাসান সাঈদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews