1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, গুঁড়িয়ে দেওয়া হলো ১৭ দোকান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে উপজেলা পরিষদের বিপরীত পাশে অবস্থিত সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ও সামী উসমান গণীর মালিকানাধীন একটি মার্কেটের ১৭টি দোকান বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন তিনি। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, পুলিশের প্রাথমিক ধারণা, দুষ্কৃতিকারীরা নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে এ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত করছে।

অন্যদিকে, একই রাত আনুমানিক ৩টার দিকে উপজেলা পরিষদের বিপরীত পাশে অবস্থিত সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ও সামী উসমান গণীর মালিকানাধীন মার্কেটের ১৭টি দোকান বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে দোকানগুলোতে ব্যবসা পরিচালনা করা ব্যবসায়ীরা কর্মহীন হয়ে পড়েছেন।

মার্কেটের এক ব্যবসায়ী আব্দুল্লাহ আল মাসুম বলেন, আমরা গরিব মানুষ। কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই। জামানতের টাকা দিয়ে দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। হঠাৎ করে দোকানগুলো ভেঙে দেওয়ায় আমরা চরম বিপাকে পড়েছি। এই মার্কেটে ১৭ জন ব্যবসায়ী জীবিকা নির্বাহ করতেন। এখন সবাই কর্মহীন হয়ে মানবেতর পরিস্থিতির মুখে পড়েছেন।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতা কামনা করছেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমন বলেন, দুটি ঘটনার সঙ্গে সম্পৃক্ত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগও পাওয়া যায়নি। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews