1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা এনসিপি নেতার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসেবে উল্লেখ করে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক আহ্বায়ক মুতাসিম বিল্লাহ।

বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক ভিডিও বার্তায় রাজনীতি ছাড়ার এ ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ‘গোপালগঞ্জ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজে তাঁর ওই ভিডিও বার্তা প্রকাশ করা হয়।

ভিডিও বার্তায় মুতাসিম বিল্লাহ বলেন, ‘আমি বিশ্বাস করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি ছিলেন, আছেন ও থাকবেন।’

নিজের রাজনৈতিক জীবনের উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলতে চান, রাজনীতিতে আসার মূল লক্ষ্য ছিল নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করা। তাঁর এলাকার যেসব মানুষ জুলুম ও নিপীড়নের শিকার হয়েছেন, তাঁদের পক্ষে কথা বলাই ছিল রাজনীতিতে যুক্ত হওয়ার প্রধান উদ্দেশ্য।

মুতাসিম বিল্লাহ জানান, সেই লক্ষ্য নিয়েই ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরের মাঝামাঝি সময়ে তিনি এনসিপির টুঙ্গিপাড়া উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্ব নেন। তাঁর নেতৃত্বাধীন কমিটি ২০২৬ সালের ফেব্রুয়ারি, অর্থাৎ জাতীয় নির্বাচন পর্যন্ত দায়িত্বে ছিল।

তিনি আরও বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে চাকরি, পরিবার ও ক্যারিয়ারের ব্যস্ততার কারণে রাজনীতিতে সক্রিয় থাকা সম্ভব হয়নি। দায়িত্ব পালনকালে নিজের অজান্তে বা অনিচ্ছায় কোনো কথা কিংবা কাজের মাধ্যমে কেউ কষ্ট পেয়ে থাকলে তাঁদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চান তিনি। একই সঙ্গে দায়িত্ব পালনের সময় যারা পরামর্শ ও সহযোগিতা দিয়েছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এখন থেকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও রাজনৈতিক অবস্থান থেকে স্বেচ্ছায় বিদায় নিচ্ছি। এই মাটি ও মানুষের জন্য, দেশের জন্য যেকোনো সময় যদি আমাকে প্রয়োজন মনে করেন, আমি তার জন্য অবশ্যই প্রস্তুত থাকব।’

ভিডিও বার্তার শেষাংশে নিজের জন্মভূমি টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জের মানুষের প্রতি শুভকামনা জানান মুতাসিম বিল্লাহ। পাশাপাশি সবার কাছে দোয়া কামনা করেন তিনি।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews