এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা: আঁচল ফাউন্ডেশন
২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর হতাশা ও মানসিক চাপে দেশের বিভিন্ন স্থানে মোট ২০ জন শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছে। এর মধ্যে এসএসসি পরীক্ষার………
বাংলাদেশ
প্রতিবেদক
২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর হতাশা ও মানসিক চাপে দেশের বিভিন্ন স্থানে মোট ২০ জন শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছে। এর মধ্যে এসএসসি পরীক্ষার পর ১১ জন এবং এইচএসসির ফল প্রকাশের মাত্র ১০ দিনের ব্যবধানে ৯ জন শিক্ষার্থী আত্মহত্যা করে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে স্বেচ্ছাসেবী সংগঠন আঁচল ফাউন্ডেশন এই উদ্বেগজনক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইচএসসি পরীক্ষার পর আত্মঘাতী ৯ শিক্ষার্থীর মধ্যে ৫ জন নারী এবং ৪ জন পুরুষ। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ৫টি আত্মহত্যার ঘটনা ঘটেছে খুলনা বিভাগের সাতক্ষীরা, মাগুরা, যশোর ও বাগেরহাটে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুরে, রংপুর বিভাগের ঠাকুরগাঁওয়ে, ঢাকা বিভাগের গাজীপুরে এবং রাজশাহী বিভাগের বগুড়া জেলায় একটি করে ঘটনা ঘটেছে।
প্রাথমিক তথ্যানুযায়ী, পরীক্ষায় অকৃতকার্য হওয়া, কাঙ্ক্ষিত ফল না পাওয়া, পারিবারিক ও সামাজিক চাপ এবং ফলাফলকেন্দ্রিক তীব্র হতাশাই এসব মর্মান্তিক ঘটনার মূল কারণ। আঁচল ফাউন্ডেশনের মতে, ফলাফলকে জীবনের সাফল্য-ব্যর্থতার একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করার সামাজিক প্রবণতা শিক্ষার্থীদের এই মানসিক সংকটকে আরও গভীর করে তুলছে।
শিক্ষার্থীদের এমন মর্মান্তিক পরিণতি রোধ করতে এবং ফলাফল-পরবর্তী মানসিক সংকট মোকাবিলায় ৭ দফা সুপারিশ পেশ করেছে সংগঠনটি। সুপারিশে বলা হয়েছে, পরীক্ষার ফল প্রকাশের আগে ও পরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা ও পরামর্শসেবা নিশ্চিত করতে হবে। অকৃতকার্য বা প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের প্রতি পরিবারের সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করা এবং অন্যের সঙ্গে তুলনা বা ভর্ৎসনা থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি।
পরীক্ষায় অকৃতকার্য হওয়াকে জীবনের চূড়ান্ত ব্যর্থতা হিসেবে না দেখার বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সচেতনতা তৈরি করার তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মানসিক অবস্থা পর্যবেক্ষণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সহায়তা কার্যক্রম চালু করা এবং শিক্ষার্থীদের জন্য সহজলভ্য, গোপনীয় ও বিনা মূল্যের মানসিক স্বাস্থ্য পরামর্শসেবা ও জরুরি সহায়তা ব্যবস্থা সম্প্রসারণ করার কথা বলা হয়েছে।
এ ছাড়া আবেগ নিয়ন্ত্রণ ও হতাশা মোকাবিলায় নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা এবং ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের দ্রুত সহায়তা দিতে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানিয়েছে আঁচল ফাউন্ডেশন।
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

