1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

‘গণহত্যাকারী ও পলাতক ফ্যাসিস্টদের আশ্রয় হতে দেব না’: হাসনাত আবদুল্লাহ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তি ও পলাতক ফ্যাসিস্টদের বাংলাদেশের মাটিতে কোনো ধরনের আশ্রয় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেছেন, ‘এই মাটিকে এক মুহূর্তের জন্যও আমরা কোনো গণহত্যাকারী, পলাতক ফ্যাসিস্টদের আশ্রয় হতে দেব না।’

এর আগে গত ৭ নভেম্বর রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন নিয়ে কথা বলেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, অপরাধ স্বীকার ও অনুশোচনা ছাড়া বিচার এড়িয়ে পুনর্মিলন বা পুনর্বাসনের আলোচনা গ্রহণযোগ্য নয়।

ওই সভায় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। শুধু ব্যক্তির নয়, দল হিসেবেও আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এ বিষয়ে তাঁদের অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান।

হাসনাত আবদুল্লাহর মতে, অতীতের অপরাধের বিচার না করে কোনো রাজনৈতিক দলকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হলে ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

এর আগে ১০ নভেম্বর ২০২৪ সালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এক সমাবেশেও আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিরোধিতা করে বক্তব্য দিয়েছিলেন তিনি। সে সময় গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেন এই ছাত্রনেতা।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews